Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে মুনা সেন্টার অফ জ্যাকসন হাইটসে ফ্যামিলি নাইট

অনলাইন ডেস্ক পঠিত: 66 বার

প্রকাশিত: February 8, 2024 | 12:35 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বিপুল উৎসাহ-উদ্দীপনায় পবিত্র কুরআন তেলাওয়াত, ইসলামিক সঙ্গীত আর আলোচনা’র মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে নিউইয়র্কে মুনা সেন্টার অফ জ্যাকসন হাইটসের (মসজিদ নামিরাহ) ফ্যামিলি নাইট। প্রথমবারের মতো আয়োজিত এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে সেন্টারের মুসল্লি ও তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিনত হয়। পিতা-মাতা, অভিভাবকদের সাথে নতুন প্রজন্মের কিশোর-কিশোরীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গত ২ ফেব্রুয়ারী মাগবির নামাজের পর থেকে ইশা পর্যন্ত আয়োজিত অনুষ্ঠানে প্রায় ৩৫০ পুরুষ-নারী অংশগ্রহন করেন।
অনুষ্ঠানে আলোচনা পর্বে সভাপতিত্ব করেন সেন্টার পরিচালনা কমিটির সভাপতি মমিনুল ইসলাম মজুমদার। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন, আল কুরআন এন্ড দাওয়াহ সেন্টার ইউএসএ ইনকের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন আল কুরআন একাডেমী ফর ইয়ং স্কলারস বিআইসি শাখার প্রিন্সিপাল প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা রফিক উল্লাহ। আমন্ত্রিত অতিথি ছিলেন নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মাওলানা রশীদ আহমদ।
আলোচকবৃন্দ বলেন, জীবনের সফলতা ও ব্যর্থতার হিসাব করতে গেলে দুনিয়া ও আখেরাতের বাস্তবতা সম্পর্কে ধারণা থাকা জরুরি। মানুষ দুনিয়ার এ সামান্য সময়ের জীবন-যাপনকে যতবেশি গুরুত্ব দেয় এর চেয়ে তুলনাহীন গুরুত্বপূর্ণ পরকাল। কেননা পরকাল হবে সীমাহীন। যেখানে জীবনের শুরু আছে শেষ বলে কোনো কিছু নেই।
তারা বলেন, প্রত্যেক মুসলমানের উচিত, দুনিয়ার তুলনায় পরকালকে প্রাধান্য দেওয়া। পরকালের সীমাহীন জীবনের প্রস্তুতিতে নিজেদেরকে তৈরি করা। দুনিয়াকে পরকালের শস্যক্ষেত্র হিসেবে গ্রহণ করা। বস্তুত সদা সর্বদা আখেরাতের চিন্তার লালন করাই একজন মুমিনের ঈমানী দায়িত্ব।
ফ্যামিলি নাইট অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সেন্টার সাধারণ সম্পাদক কায়কোবাদ কবীর ও অর্থ সম্পাদক নাসির উদ্দিন আহমেদ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মো: হামিমুর রহমান, ইসলামি সঙ্গীত পরিবেশন করেন আরাফাত রহমান। সার্বিক সহযোগিতায় ছিলেন, মু. ফখরুল ইসলাম মাছুম, ইকবাল মান্নান, প্রফেসর সোলায়মান, আতাউর রহমান, আবু বকর সিদ্দিক, ফরিদ আহমদ, মোহাম্মদ লোকমান, আজগর আলী, আব্দুল হাকীম মিয়া, ক্বারী ফকির গোলাম মোস্তফা, আশরাফুল ইসলাম মিলন, আব্দুর রহমান, ফেরদৌস আলম, আব্দুর রশীদ সানা, আহসানুল হক খান প্রমুখ। বিএনিউজ:

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ