নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কে বসবাসরত মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাত যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। ২৬ আগস্ট বুধবার বিকেলে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এই মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও রাজনীতিক গিয়াস আহমেদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ভারত থেকে আসা বিশিষ্ট বক্তা সৈয়দ সারোয়ার চিশতী ও হযরত মাওলানা ড. সৈয়দ মুতওয়াক্কিল বিল্লাহ রব্বানী। মাহফিলে আলোচনা করেন হযরত মাওলানা মুফতি মুহাম্মদ মঈনুল ইসলাম, সৈয়দ ফয়েজ হারামাইন খলিলুল্লাহ প্রমুখ।
মাহফিলে স্পেশাল গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা. আব্দুস সবুর, বিশিষ্ট রাজনীতিক মো. আনোয়ারুল ইসলাম, কাজী সাখাওয়াত হোসেন আজম। এছাড়াও মাহফিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিক ও সমাজ সেবক সাইদুর রহমান সাইদ, নূর আমিন ও তোফায়েল চৌধুরী।
অনুষ্ঠানটি পরিচালনা করেন আন-নূর ইসলামিক সেন্টার ইনকের খতিব মাওলানা শিহাব উদ্দীন আহমদ এবং সভাপতিত্ব করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও রাজনীতিক মাওলানা অলি উল্লাহ মো. আতিকুর রহমান।
মাহফিলে পৃষ্ঠপোষকতা করেন ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইউএসএর সভাপতি দুলাল বেহেদু এবং সহযোগিতা করেন বিশিষ্ট রাজনীতিবিদ বদরুল হক আজাদ।
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion
- Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
- নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
- Dr. Abdul Moyeen Khan: A Technocratic Visionary and Bulwark of Democratic Integrity
- বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টারের বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী: বাংলাদেশকে মৌলবাদ ও স্বাধীনতা বিরোধীদের হাত থেকে রক্ষা করতে হবে- ড. নুরুন নবী
- নিউইয়র্কের অ্যাস্টোরিয়ায় বাংলাদেশি মালিকানায় ‘দ্য পোর্ট অব পেরি পেরি’ রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং