নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল। গত ৯ মার্চ সোমবার ব্রঙ্কসের আল আকসা পার্টি হলে এ ইফতার মাহফিলের আয়োজন করে সংগঠনটি। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
বঙ্গমাতা পরিষদ যুক্তরাষ্ট্রের সভাপতি ডা. মোহাম্মদ ইনামুল হক এমডি’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগের পরিচালনায় অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন ও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাদশাহ, মূলধারার রাজনীতিবিদ আব্দুস সহিদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু জাফর, বীর মুক্তিযোদ্ধা সরকার আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা এমএ নাসির, কমিউনিটি এক্টিভিষ্ট হাসান আলী, সাখাওয়াত আলী, ডা. মিতা চৌধুরী, সুব্রত তালুকদার, বিজয় সাহা, মিয়া মোহাম্মদ দাউদ, সুমিত্রা সেন, মেহের চৌধুরী, মোঃ আব্দুল মুহিত, সাইদুর রহমান লিংকন, শামিম আহমেদ, শেখ জামাল হোসেন, সৈয়দ কামরুজ্জামান ফয়েজ, কাজী রবিউজ্জামান, তজমুল হোসেন, শেখ শফিকুর রহমান, রেজা আব্দুল্লাহ স্বপন, সৈয়দ রুহুল আলী, হুমাউন কবির সোহেল, আবুল খায়ের আখন্দ, সুব্রত তালুকদার, নুরে আলম জিকু, কবি আবু তাহের চৌধুরী, কবি শুধাংশু মন্ডল, শ্যামল কান্তি চন্দ, জামাল আহমেদ, শফিকুর রহমান প্রমুখ।
সার্বিক সহযোগতায় ছিলেন প্রকৌশলী লুৎফুর রহমান, জাহানারা বি. আহমদ, মনোয়ারা বেগম মনি, আবুল হোসেন, গনেশ ভৌমিক, আব্দুর রউফ পাশা, জহিরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, সকলের মধ্যে ভ্রাতৃত্বসহ ঐক্যবদ্ধ কমিউনিটি বিনির্মানে এধরনের আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে।
ইফতার মাহফিলে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাফিজ এইচ এম মিজানুর রহমান। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের সভাপতি ডা. মো: ইনামুল হক ও সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের