Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির আহবায়ক কমিটির বিজয় দিবস উদযাপন: জানুয়ারী থেকে কর্মী সংগ্রহ অভিযান

অনলাইন ডেস্ক পঠিত: 161 বার

প্রকাশিত: December 25, 2021 | 7:07 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্হিতিতে ১৯শে ডিসেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বাংলাদেশ প্লাজা মিলনায়তনে বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন করে যুক্তরাষ্ট জাতীয় পার্টি। ওমর ফারুকের পবিত্র কোরআন তেলাওয়াত এবং সদস্য সচিব আসেফ বারী টুটুলের পরিচালনায় বিজয় দিবসের কার্যক্রম শুরু হয় । মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়।
সভায় বক্তব্য রাখেন সহিদুর রহমান সাবেক সংসদ ও মুক্তিযোদ্ধা, গোলাম মেরাজ মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যানের উপদেষ্টা, সৈয়দ শওকত আলী মুক্তিযুদ্ধা ও জাতীয় পার্টির উপদেষ্টা, আহবায়ক ও কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ এ বার ভূঁইয়া, যুগ্ম আহবায়ক সবির লষ্কর, যুগ্ম আহবায়ক তোফায়েল চৌধুরী, যুগ্ম আহবায়ক ওসমান চৌধুরী, সদস্য সচিব আসেফ বারী টুটুল, সদস্য ও যুব সংহতির সভাপতি আব্দুল কাদির লিপু, মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াস, সদস্য শাহজাহান সাজু, সদস্য শক্তি দাস গুপ্তা, সদস্য রবিউল, সদস্য ওয়সিম আকরাম, নূর ইসলাম বর্ষন, ওমর ফারুক আওয়াল কাজী প্রমুখ।

সভায় ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের তাৎপর্যতা ব্যাখ্যা করে বিভিন্ন বক্তারা বলেন, জাতি স্বাধীনতার ৫০ বৎসর উৎযাপন করছে, কিন্তু মানুষের মৌলিক অধিকার থেকে দেশের মানুষ বন্চিত। মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে জাতীয় পার্টির সরকার দরকার।
অতিথি গোলাম মেরাজ বলেন, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির নেতৃত্বে যথাশিঘ্র সময়ের মধ্যে কংগ্রেসনাল বাংলাদেশ ককাসকে স্বক্রিয় করার কাজ শুরু করবে।
যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির আহবায়ক এবং সভার সভাপতি মোহাম্মদ এ বার ভূঁইয়া বলেন, আসছে জানুয়ারী মাস থেকে কর্মী সংগ্রহ অভিযান শুরুর মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে একটি সুন্দর সম্মেলনের মাধ্যমে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির পূর্ণাজ্ঞ কমিটি গঠন করা হবে, তাই সকল নেতা ও কর্মীদের ঐক্যবদ্ব্যভাবে কাজ করে পার্টিকে শক্তিশালী করার আহবান জানান ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV