Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ‘যুক্তরাষ্ট্র বিএনপি’র উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন, বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 55 বার

প্রকাশিত: April 1, 2024 | 2:57 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে ‘যুক্তরাষ্ট্র বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন’র উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন, দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ মার্চ বুধবার জ্যাকসন হাইটসের মামা’স পার্টি হলে এ অনুষ্ঠান হয়।
এই ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ, গেষ্ট অব অনার ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অপর সদস্য মিজানুর রহমান ভূইয়া (মিল্টন) এবং বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান বাবুল, কেন্দ্রীয় জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান ও বিএনপি নেত্রী রিটা রহমান। প্রথম পর্বে ইফতার মাহফিলে বিশেষ দোয়া পরিচালনা করেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতা মওলানা ইব্রাহীম। যৌথভাবে এই পর্ব পরিচালনা করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন ও মোশাররফ হোসেন সবুজ।
ইফতার ও মাগরিবের নামাজ শেষে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন এবং অনুষ্ঠান পরিচালনা করেন মোশাররফ হোসেন সবুজ। উপস্থিত বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, খন্দকার ফরহাদ, মোহাম্মদ সুরুজ্জামান ও মোহাম্মদ সেলিমকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে দলের নেতৃবৃন্দের মধ্যে সাবেক ছাত্রনেতা ডা. আব্দুস সবুর, এডভোকেট জামাল আহমেদ জনি, আনোয়ার হোসেন, কাজী সাখাওয়াত হোসেন আজম, ফিরোজ আহমেদ, আব্দুস সবুর, সৈয়দ আকিকুর রহমান ফরুক, ব্রঙ্কস কমিউনিটি বোর্ড মেম্বার শেখ শাহজাহান, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ বাতেন, যুবদল নেতা শাহ আলম, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, যুক্তরাষ্ট্র জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, যুক্তরাষ্ট্র জিয়া পরিষদের সদস্য সচিব জাকির হাওলাদার, সাবেক ছাত্রনেতা জীবন শফিক, ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম মিরর, মোহাম্মদ জসিম মৃধা, কাজি মনির হোসেন, রাশেদ রহমান, সোহেল আহমেদ, মোহাম্মদ মাসুদ, মোহাম্মদনাজমুল হোসাইন মুন্সী, আজিজুল বারী তিতাস, হুমায়ুন কবীর, মিল্টন হোসেন, মোহাম্মদ শেখ সিদ্দিক, মাস্টার মুসতাক আহম্মদ, জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীরোত্তম) এর বিদেহী আত্মার মাগফেরাত এবং দলের চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতায় বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে বক্তারা দেশের স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, বাংলাদেশের স্বাধীনতায় জিয়ার অবদান অস্বীকার করার উপায় নেই। আওয়ামী লীগ সরকার প্রতিহিংসার রাজনীতি করছে। বক্তারা বলেন, আওয়ামী লীগ নয়, বিএনপি-ই দেশপ্রেমিক দল। বক্তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে দলকে আরো শক্তিশালী করে শেখ হাসিনা সরকারের হাত থেকে দেশকে রক্ষা করার আনেন্দালন জোরদার করার আহ্বান জানান।

 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ