Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে রংপুর প্রবাসীদের আনন্দঘন বনভোজন

অনলাইন ডেস্ক পঠিত: 108 বার

প্রকাশিত: July 29, 2019 | 12:27 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : সবুজ বনরাজী ঘেরা এবং আঁকা-বাকা লেক বিশিষ্ট নৈস্বর্গিক সৌন্দর্য্যে মন্ডিত নিউইয়র্কের ক্রোক্রিক পার্কে প্রবাসী রংপুরবাসীরা প্রানের উচ্ছাসে বার্ষিক বনভোজন উদযাপন করলো গত ২১ শে জুলাই রবিবার। রকমারী খেলাধুলা কুইজ প্রতিযোগীতা, মৎস শিকার, গান-নৃত্য, স্পটে রান্না করা সুস্বাদু খাবার বনভোজনে আনন্দ ছড়িয়ে দেয়। প্রায় তিন শয়ের উর্ধে নিউইয়র্ক, নিউজার্সী, পেনসিলভেনিয়া, ফিলেডেলফিয়া, মেরিল্যান্ড থেকে আগত রংপুর প্রবাসীরা অংশ গ্রহণ করেন। রংপুর বিভাগীয় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি খতিব সরকার সকাল ১০টায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও আমেরিকার জাতীয় এ্যানথাম এর মাধ্যমে বনভোজনের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এরপর সংগঠনের সভাপতি আনোয়ারুল ইসলামের তত্ত্বাবধানে শুরু হয় অনুষ্ঠানের পরবর্তী কার্যক্রম। মীর ফয়সালের পরিচারনায় শুরু হয় রকমারী ক্রীড়া প্রতিযোগিতা। এ পর্ব শেষে স্বর্ণ পদক প্রাপ্ত প্রবাসী সংগঠক নূর ইসলাম বর্ষনের সঞ্চালনে অনুষ্ঠানে শুভেচ্ছা জ্ঞাপন করেন নিউইয়র্ক থেকে বহুল প্রচারিত সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার চেয়ারম্যান বিশিষ্ট চিকিৎসক ডাঃ হামিদুজ্জামান, প্রবীণ এডভোকেট মাহবুবুর রহমান, অধ্যক্ষ আব্দুল্লাহ আল বাকী, নিউইয়র্ক থেকে প্রথম প্রকাশিত বাংলা সাপ্তাহিক দিগন্ত পত্রিকায় প্রকাশক ও সম্পাদক প্রকৌশলী মোজাম্মেল হোসেন খান সানু, প্রবাসী লেখক কবি সামস আল মমিন, প্রকৌশলী নাজমুল হাবলু, নীলফামারী জেলা এসোসিয়েশনের প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারী যথাক্রমে হাসান কবির ডাবলু, রোকনুজ্জামান রোকন, প্রকৌশলী শাহীন ফেরদৌস, সুইডেন প্রবাসী আপেল, সংগঠক ফরহাদ হোসেন ওবায়দুল আলম, প্রকৌশলী আসাদুজ্জামান রুবেল, কৃতি ফুটবলার আকতারুজ্জামান জুয়েল, আয়োজক কমিটির কর্মকর্তা নূর ইসলাম, গোলাম ফারুক, আব্দুস সবুর তনু প্রমুখ শুভেচ্ছা পর্ব শেষে শুরু হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনৃষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন নিউইয়র্ক থেকে আগত এটি এন তারকার তারকা কন্ঠ শিল্পী সাবরিন জামান, ডাঃ নার্গিস রহমান, ফরিদা ইয়াসমিন বকুল, তামান্না হাসিনা, গৌতম রায়।

নৃত্য পরিবেশন করেন শিশু শিল্পী মিনি ও রাত্রী। সঙ্গীত পর্ব শেষে আমন্ত্রিত শিল্পীবৃন্দকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। এরপর নীলফামারী জেলা এসোসিয়েশনের সৌজন্যে শুরু হয় কুইজ প্রতিযোগিতা। এ পর্বটি গ্রন্থনা ও উপস্থাপনা করেন নীলফামারী জেলা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন। কুইজ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নূর ইসলাম বর্ষন। হুমায়ুন কবির এর পরিচারনায় শুরু হয় র‌্যাফের ড্র। তাকে সহযোগিতা করে নূর ইসলাম, আব্দুল সাকূর, রাসেল।

র‌্যাফেল বিজয়ীরা হলেন ১ম পুরস্কার স্বর্ণের চেইন বিজয়ী মোশারফ হোসেন, ২য় পুরস্কার ৬৫ ইঞ্চি টিভি বিজয়ী রোমান, ৩য় পুরস্কার ল্যাপটপ বিজয়ী রুপা খান, ৪র্থ পুরস্কার ৪০ ইঞ্চি টিভি বিজয়ী আবিদ হোসেন মানিক, ৫ম পুরস্কার এয়ার কন্ডিশন বিজয়ী ফেরদৌস শাহীন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন খতিব সরকার, আনোয়ার, নূর ইসলাম ফারুক, তনু, মীর ফয়সাল।সমাপনী পর্বে সবার মাঝে পরিবেশন করা হয় খাঁটি সরিষার তেল মাখানো ঝাল মুড়ি ও চা। সবাই তৃপ্তি মনে আনন্দ ভরা চিত্তে স্বগৃহে ফিরে যায়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV