নিউইয়র্কে লায়ন্স ক্লাবের উদ্যোগে খাদ্য বিতরণ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের জ্যাকসন হাইটসে লায়ন্স ক্লাবের উদ্যোগে গত সোমবার দুস্থ মানুষের মধ্যে খাদ্য বিতরণ করা হয়। ৭৩ স্ট্রিটস্থ নবান্ন রেষ্টুরেন্ট ও ডাইভারসিটি প্লাজার সামনে ক্ষুধার্ত মানুষের মধ্যে ক্লাব কর্মকর্তারা খাদ্য বিতরন করেন। নবান্ন রেষ্টুরেন্টের সামনে খাদ্য বিতরন শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন লায়ন্স ক্লাবের সভাপতি ও আজকালের সম্পাদক শাহ নেওয়াজ এবং সাধারন সম্পাদক জেএফএম রাসেল।
শাহ নেওয়াজ বলেন, দুস্থ ও ক্ষুধার্ত মানুষের কল্যানে লায়ন্স ক্লাব বিশ্বব্যাপী কাজ করে আসছে। নিউ ইয়র্কেও মানববেতার সেবায় লায়ন্স ক্লাব এগিয়ে। আজকে ক্লাব সদস্যদের অর্থায়নে দুস্থ মানুষের মুখে খাবার তুলে দেয়া হচ্ছে। শীতে আমরা তাদের হাতে গরম কাপড় তুলে দেই। নিউইয়র্ক বাংলাদেশ লায়ন্স ক্লাব এই ধরনের সেবা প্রদানের ধারা অব্যাহত রাখবে।
খাদ্য বিতরন অনুষ্ঠানে লায়ন্স ক্লাব কর্মকর্তাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট রকি আলিয়ান, ডাইরেক্টর রানো নেওয়াজ,সাবেক সভাপতি আসিফ বারী টুটুল, ফুড ডিস্ট্রিবিউশন কমিটির আহবায়ক ফিম রকি , সদস্য সচিব গোলাম এন হায়দার মুকুট, ক্লাবের ডাইরেক্টর ফাহাদ সোলায়মান, সাবেক সভাপতি মতিউর রহমান,সহসভাপতি একেএম রশীদ, নুরুল আজিম,সাবেক সভাপতি মোহামদ সাইয়িদ, সাবেক সাধারন সম্পাদক গোলাম জিলানী, কোষাধ্যক্ষ মশ্উির রহমান মজুমদার, মাসুদ রানা তপন, আবু বকর সিদ্দিক, এএসএম উদ্দীন পিন্টু, আহমেদ সোহেল, লিটু এনাম, আব্দুর রশীদ বাবু, ,মোস্তফা অনিক রাজ ও মাইনুদ্দিন পিন্টু।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল