নিউইয়র্কে শিল্পী দম্পতি সহিদুল সরকার ও সাকিনা ডেনীর বিদায় সংবর্ধনা
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : দীর্ঘ প্রবাস জীবনের সমাপ্তি টেনে স্বদেশের মাটিতে ফিরে যাচ্ছেন প্রবাসের প্রিয় শিল্পী দম্পতি সহিদুল সরকার ও সাকিনা ডেনী। চলতি মাসের যে কোনো সময় স্বদেশ ভূমি বাংলাদেশের উদ্দেশে রওয়ানা দেবেন তারা। স্বদেশ গমনের প্রাক-মুহূর্তে মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদারসহ প্রবাসের কিছু ভক্ত, অনুসারী হৃদয়ের ভালোবাসায় সিক্ত করেন তাদের প্রিয় শিল্পী সহিদুল সরকার ও সাকিনা ডেনীকে। গত ২১ নভেম্বর সন্ধ্যায় ব্রঙ্কসের বেঙ্গল রেষ্টুরেন্ট হল রুমে আয়োজন করে এক অনাড়ম্বর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার। অনুষ্ঠানে বিদায়ী বন্ধু সহিদুল সরকার ও সাকিনা ডেনী ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কবি সোনিয়া কাদের, রোটারিয়ান রেক্সোনা মজুমদার, মাকসুদা আহমেদ, আম্বিয়া বেগম অন্তরা, পলি প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সাখাওয়াত হোসেন সেলিম, রোটারিয়ান নজরুল, মামুনসহ কমিউনিটির অনেকে।
অনুষ্ঠানে বিদায়ী অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। কথা, কবিতা, ও গানের মাধ্যমে তাদের প্রিয় শিল্পীদ্বয়কে বিদায় জানান তারা। তুলে ধরে হয় শিল্পী দম্পতির দীর্ঘ প্রায় ২৮ বছরের বর্ণঢ্য জীবনের নানা দিক। এসময় স্মৃতিচারণ করতে অনেকের চোখে ভালোবাসার অশ্রু গড়িয়ে পড়ে আপন ধারায়। বাকরুদ্ধ হয়ে পড়েন কেউ কেউ।
বক্তারা তাদের প্রিয় শিল্পী সহিদুল সরকার ও সাকিনা ডেনীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। পরম করুণাময়ের কাছে দোয়া করেন তাদের সুখী সুন্দর ভবিষ্যতের জন্য।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!