নিউইয়র্কে শেখ রাসেল ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে অমর একুশে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে শেখ রাসেল ফাউন্ডেশন। রবিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে এই আয়োজনে অংশ নেয় প্রবাসে বেড়ে ওঠা শিশু কিশোরদের অনেকে। ব্যতিক্রমী এই আয়োজনের পুরোটাই হয় শিশু কিশোরদের অংশগ্রহণ ও নেতৃত্বে। শুরুতেই সেখানে নির্মিত অস্থায়ী শহীদ মিনানের ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সবাই।
শেখ রাসেল ফাউন্ডেশনের পক্ষ থেকে সংগঠনের চেয়ারম্যান ডা. আব্দুল বাতেন এবং সভাপতি ডা. ফেরদৌস খন্দকার সবাইকে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। জেনোসাইড ফাউন্ডেশনের ড. প্রদীপ রঞ্জন কর, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ফাহিম রেজা নূর, সাধারণ সম্পাদক স্বীকৃতি প্রসাদ বড়ুয়া এবং মুক্তিযুদ্ধ সংহতি পরিষদের খুরশিদ আনোয়ার বাবলুর শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানায় মুক্তিযুদ্ধ সংসদ, স্থানীয় সাংবাদিক সংগঠনসহ অনেকে।
ভাষা আন্দোলনের উপর নির্মিত “ভালোবাসা বাংলা ভাষা” নামে একটি তথ্যচিত্র দেখানো হয়। ডা. ফেরদৌস খন্দকার এই তথ্যচিত্রটি পরিচালনা করেন। এরপর স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আইভি। এরপর “আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারি…” গানটি গেয়ে শোনায় শিশু কিশোররা। এরপর একে একে তাদের অনেকগুলো পরিবেশনা সবাইকে মুগ্ধ করে। অনুষ্ঠানে নেপালি একটি দল নৃত্য পরিবেশন করে।
এগারোজন শিশু কিশোরের অংশগ্রহণে অনুষ্ঠানটি সবাইকে মুগ্ধ করে। পুরো আয়োজনটি সমন্বয় ও পরিচালনা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আল আমিন বাবু। শেষ পর্যায়ে সংগঠনের কমিটির সবার সাথে পরিচয় করিয়ে দেন সভাপতি ডা. ফেরদৌস খন্দকার।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests