Thursday, 23 July 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women
সব ক্যাটাগরি

নিউইয়র্কে শো টাইম মিউজিকের জমজমাট ঈদ-আনন্দ সন্ধ্যা

অনলাইন ডেস্ক পঠিত: 71 বার

প্রকাশিত: May 30, 2021 | 1:26 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্কে উডসাইডের কুইন্স প্যালেসে শো টাইম মিউজিক গত ১৬ মে সন্ধ্যায় আয়োজন করেছিলেন ঈদ-আনন্দ সন্ধ্যার। এ অনুষ্ঠানে কমিউনিটি নেতাদের সাইটেশন প্রদান, বাংলাদেশ এবং প্রবাসের জনপ্রিয় শিল্পীদের গান, নৃত্য এবং ফ্যাশন শো। ঈদ-আনন্দ সন্ধ্যাটি উপভোগ করেন হলভর্তি দর্শক। তারা নেচে গেয়ে উচ্ছ্বাসে তাল মিলিয়েছেন শিল্পীর সাথে।
শুরুতেই শোটাইম মিউজিকের প্রেসিডেন্ট আলমগীর খান আলম অনুষ্ঠানে আগত সবাইকে ধন্যবাদ জানান এবং যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে অতিথি ছিলেন গোল্ডেন এজ হোম কেয়ার এবং এনওয়াই ইন্স্যুরেন্সের প্রেসিডেন্ট শাহ নেয়াজ, বিশিষ্ট চিকিৎসক ডা. চৌধুরী সরওয়ারুল হাসান, বাংলাদেশ ক্লাবের প্রেসিডেন্ট নূরুল আমিন বাবু, বাংলাদেশ সোসাইটির স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক আহসান হাবিব, লিবার্টি রিনোভ্যুলেশনের প্রেসিডেন্ট মোহাম্মদ আজাদ, প্যাসিফিক গ্রুপের প্রেসিডেন্ট মোহাম্মদ খালেক, আব্দুর রশিদ বাবু, ডা. বর্ণালী হাসান, কমিউনিটি অ্যাকটিভিস্ট হাসান জিলানী, কুইন্স প্যালেসের মালিক সৈয়দ মোস্তাকিম, দুলাল বেহেদু, ওয়ার্ল্ড হোম কেয়ারের প্রেসিডেন্ট শাহ শহীদুল হক।
অনুষ্ঠানে ব্রুকলিন বরো প্রেসিডেন্টের পক্ষ থেকে কমিউনিটি সেবায় অবদানের জন্য ডা. বর্নালী হাসান, নূরুল আমিন বাবু, আব্দুর রশিদ বাবু ও সৈয়দ মোস্তাকিমকে সাইটেশন প্রদান করা হয়। সাইটেশনগুলো তুলে দেন ডা. চৌধুরী সারওয়ারুল হাসান, শাহ নেয়াজ, এম খালেক ও আলমগীর খান আলম।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় শিল্পী নাজু আকন্দ, শেফালি সারগম, প্রবাসের জনপ্রিয় শিল্পী রানো নেয়াজ, চন্দন চৌধুরী, অনিক রাজ। ফ্যাশন শো অনুষ্ঠিত হয় উর্মির নেতৃত্বে এবং চন্দ্রা ব্যান্যার্জির পরিচালনায় নৃত্য পরিবেশন করে নৃত্যাঞ্জলি ডান্স গ্রুপ।
অনুষ্ঠানে প্রতিটি শিল্পীর গান মন ভরে উপভোগ করেন আগত দর্শক। প্রতিটি শিল্পীই প্রাণ উজাড় করে সঙ্গীত পরিবেশন করেছেন। তাদের গান দর্শকদের ভাল লেগেছে। অনেক দিন পর হলভর্তি সংগীতপিপাসু দর্শক তাদের পিপাসা মিটিয়েছেন। অনেক দিন তারা আনন্দ-সন্ধ্যা উপভোগ করলেন।
শিবলি সাদিক এবং আহসান হাবিবের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তারা আলমগীর খান আলগীরের ভূয়সী প্রশংসা করেন এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করার জন্য। তারা বলেন, প্রবাসে বাংলাদেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং কৃষ্টিকে তুলে ধরার প্রধানতম প্রতিষ্ঠান শোটাইম মিউজিক। শোটাইম মিউজিক বাংলাদেশের শিল্পী, অভিনেতা এবং অভিনেত্রীদের নিয়ে সবচেয়ে বড় অনুষ্ঠান ঢালিউডের আয়োজন করে থাকে।

ডা. চৌধুরী সরওয়ারুল হাসান এবং ডা. বর্ণালী হাসান সবাইকে ভ্যাকসিন নেয়ার আহবান জানান। ডা. বর্ণালী হাসান জানান, তার অফিস ভ্যাকসিন রয়েছে। যে কেউ এসে ভ্যাকসিন নিতে পারেন।

অন্যদিকে শাহ নেয়াজ সবাইকে ভ্যাকসিন নেয়ার পাশাপাশি সবাইকে করোনা পরীক্ষা করার অনুরোধ জানান।
অনুষ্ঠানে ডা. বর্ণালী হাসানের একটি মিউজিক ভিডিও প্রদর্শন করা হয়। সেই মিউজিক ভিডিওতে তিনি নিজে সঙ্গীত পরিবেশন করেছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV