Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় আহত কবি শহীদ কাদরী রিহ্যাবে স্থানান্তরিত

অনলাইন ডেস্ক পঠিত: 106 বার

প্রকাশিত: October 30, 2013 | 2:09 PM

সাখাওয়াত হোসেন সেলিম : নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় আহত কবি শহীদ কাদরীকে লং আইল্যান্ডের নর্থ শোর মেডিকেল সেন্টার থেকে গত মঙ্গলবার বিকেল ৩ টায় পার্কার জ্যুইস রিহ্যাবে স্থানান্তর করা হয়েছে। পার্কার জ্যুইস রিহ্যাবের ৪১০ নং কক্ষে তিনি চিকিৎসা সেবা নিচ্ছেন। একুশে পদকপ্রাপ্ত বাংলা সাহিত্যের অন্যতম এ প্রধান কবিকে লংআইল্যান্ড জুইস হাসপাতাল ক্যাম্পাসে অবস্থিত পার্কার জুইস রিহ্যাব সেন্টারে একই সঙ্গে পিজিক্যাল থেরাপি এবং ডায়ালিসিস সেবা দেয়া হচ্ছে। কবিপতœী নীরা কাদরী  কবি শহীদ কাদরীর চিকিৎসা সংক্রান্ত সর্বশেষ তথ্য জানান। কবিপতœী এ সময় কবির আশু আরোগ্য কামনায় দেশ-প্রবাসের সকলের কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, ৭১ বছর বয়সী কবি শহীদ কাদরী তার নিয়মিত ডায়ালাইসিস শেষে নিউইয়র্কের লং আইল্যান্ডের ওয়েস্ট নাসাউ ডায়ালাইসিস সেন্টার থেকে বাসায় ফেরার সময় গত ১৮ অক্টোবর সন্ধ্যা ৬ টায় এক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে লং আইল্যান্ডের নর্থ শোর মেডিকেল সেন্টাওে ভর্তি হন। অ্যাম্বুলেন্সের চালক তার হুইল চেয়ারের সিট বেল্ট ঠিকমতো না বাধায় ব্রেক চাপলে কবি পড়ে গিয়ে পায়ে ব্যথা পান। দুর্ঘটনায় কবি শহীদ কাদরীর পায়ের গোড়ালির জয়েন্টে দু’টি হাড় ভেঙ্গে যায়।
কবিপতœী নীরা কাদরী চিকিৎসকদের উদ্বৃতি দিয়ে জানান, দুর্ঘটনায় পায়ের গোড়ালির জয়েন্টে ভেঙ্গে যাওয় হাড় দু’টিতে সার্জারির প্রয়োজন হবে না। পিজিক্যাল থেরাপিতেই ধীরে ধীরে সেড়ে ওঠবে। তবে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।
নীরা কাদরী আরো জানান, হাসপাতালের চিকিৎসকদের পাশাপাশি ডা. ওয়ালেদ চৌধুরী ও ডা. আমর আশা কবির চিকিৎসাসেবায় সার্বক্ষনিক সাহায্য-সহযোগিতা করছেন। কবিপতœী নীরা কাদরী তার সার্বক্ষনিক তদারকি করছেন।
পার্কার জ্যুইস রিহ্যাবে কবির সাথে যোগাযোগ করার ঠিকানা ও ফোন নম্বর : ২৭১-১১, ৭৬ এভিনিউ, নিউহাইড পার্ক, লংআইল্যান্ড, নিউইয়র্ক। ফোন – কবি সরাসরি : ৭১৮-২৮৯-৬৭৫২, নীরা কাদরী : ৭১৮-৯৮৬-৯৫৫৬। কবির সঙ্গে সরসরি সাক্ষাত করতে চাইলে রিহ্যাবে সাক্ষাতপ্রার্থীর ফটো আইডি প্রদর্শণ করতে হবে।
উল্লেখ্য, কবি শহীদ কাদরীর আকস্মিক সড়ক দুর্ঘটনার সংবাদে দেশ এবং প্রবাসে তার ভক্ত অনুরাগীরা গভীর উৎকণ্ঠায় পতিত হন । নিউইয়র্কের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা উৎকণ্ঠিত হয়ে পড়েন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV