নিউইয়র্কে সন্দ্বীপ সোসাইটির মামলার পরবর্তী শুনানি ৪ মার্চ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে সন্দ্বীপ সোসাইটির নির্বাচনী ফলাফল ছিনতাই অভিযোগ মামলার পরবর্তী শুনানির তারিখ হচ্ছে ৪ মার্চ। নির্বাচনী ফলাফল ছিনতাইয়ের চাঞ্চল্যকর অভিযোগ মামলা আদালতের বাইরে নিস্পত্তির অঙ্গীকার করা হলেও প্রকৃত অর্থে সন্দ্বীপ সোসাইটির নীতি-নির্ধারকরা গত এক মাসে কোন পদক্ষেপই নেননি।
অভিযোগ অনুযায়ী, মেশিনে গ্রহণকৃত ভোট প্রচলিত রীতি অনুযায়ী গণনা না করে নির্বাচন কমিশনের কোন কোন সদস্য মনগড়া ফলাফল ঘোষণা করেছেন। এ রায় গেছে প্রধান নির্বাচন কমিশনারের পছন্দের একটি প্যানেলের পক্ষে। সেই প্যানেলের লোকজনকে তড়িঘড়ি করে শপথ করিয়ে সেই কমিশনার অবকাশ যাপনের জন্যে বাংলাদেশেও চলে গেছেন। এ ঘটনায় মামলা হলে সন্দ্বীপ সোসাইটির কাণ্ডারিগণের কেউ কেউ আপসের প্রস্তাব দেন। কারণ, তারা কেউই সন্দ্বীপ সোসাইটিতে বিভক্তি চান না। সে অনুযায়ী, কথিত ফলাফলে বিজয়ী সভাপতি আব্দুল হান্নান পান্না ক্ষুব্ধ লোকজনের সাথে কথা বলেছেন। তারপর উপদেষ্টা পরিষদ এবং বোর্ড অব ট্রাস্টি নিয়ে সকলে একটি বৈঠকে বসার কথা। কিন্তু সেটি এখনও হয়নি।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests