নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে স্মৃতি সংসদের নাগরিক শোক
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বীর মুক্তিযোদ্ধা, অভিভক্ত ঢাকার সাবেক মেয়র, বিএনপির ভাইস চেয়ারম্যান, জাতীয় নেতা মরহুম সাদেক হোসেন খোকা স্মরণে নিউইয়র্কে নাগরিক শোক সভা ও মেজবানের আয়োজন করা হচ্ছে। আগামী ১৪ ডিসেম্বর, শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের খাবার বাড়ির পালকি পাটি হলে সাদেক হোসেন খোকা স্মৃতি সংসদ যুক্তরাষ্ট্র এ অনুষ্ঠানের আয়োজন করছে। বিকাল ৩ টায় খাবার বাড়ির রেস্টুরেন্টের সামনে তবারক বিতরণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। বাদ আসর খতমে কুরআন, মিলাদ মাহফিলের আয়োজন থাকবে। মাগরিবের নামাজের পর শুরু হবে নাগরিক শোক সভা।
সাদেক হোসেন খোকা স্মৃতি সংসদ যুক্তাষ্ট্রের আহবায়ক আবদুস সবুর ও সদস্য সচিব মাকসুদুল হক চৌধুরী জানান, মরহুম সাদেক হোসেন খোকার ইন্তেকালের ৪০ দিন পূর্ণ হবে আগামী ১৪ ডিসেম্বর, শনিবার। দিনটি উপলক্ষে এ অনুষ্ঠানের উদ্যোগ নেয়া হচ্ছে। অনুষ্ঠানে প্রবাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, নাগরিক সমাজের প্রতিনিধি ও সাদেক হোসেন খোকার সতীর্থ এবং বন্ধুরা স্মৃতিচারণ করবেন।
তারা বলেন, সাদেক হোসেন খোকা স্মৃতি সংসদ যুক্তরাষ্ট্রের প্রধান উপদেষ্টা মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনসহ নেতৃবৃন্দ নাগরিক শোক সভার সার্বিক তত্বাবধান করছেন। এছাড়া অন্য নেতৃবৃন্দও অনুষ্ঠানের দিন বিভিন্ন অংশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। উদ্যোগতারা সবাই দলমত নিবিঁশেষে মরহুম সাদেক হোসেন খোকার প্রতি শ্রধ্যা ও তার আত্বার মাগফেরাত কামনার দোয়ায় হাজির হওয়ার আমন্ত্রণ জানান।
প্রসঙ্গত: গত ৪ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় নিউইয়র্কের ম্যানহাটানের স্লোয়েন ক্যাটারিং ক্যানসার হাসাপাতালে ইন্তেকাল করেন বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity