নিউইয়র্কে সাভার উপজেলা এসোসিয়েশন ইউএসএ’র বর্ণাঢ্য বনভোজন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : সাভার উপজেলা এসোসিয়েশন ইউএসএ ইন্ক এর বর্ণাঢ্য বার্ষিক বনভোজন গত ১৮ আগস্ট লং আইল্যান্ডের ভ্যালি স্ট্রীম স্টেট পার্কের ভ্যালি স্ট্রীম প্যাভিলিয়নে অনুষ্ঠিত হয়। নিউইয়র্কের বিভিন্ন বরো ছাড়াও নিউজার্সী, কানেকটিকাট, পেনসেলভ্যানিয়া অঙ্গ রাজ্য থেকে আগত প্রায় তিনশত প্রবাসী সাভারবাসী বনভোজনে অংশগ্রহণ করেন। বেলা ১২টায় বনভোজন স্পট কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। এ সময় সাভারবাসীর এক মিলনমেলায় পরিণত হয়। বেলা ১২:১৫ মিনিটে বিপুল উৎসাহ-উদ্দীপনায় বেলুন উড়িয়ে বনভোজনের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি মোঃ আমান উল্লাহ্।

পরিচালনা করেন সাধারণ মোহাম্মদ আবুল কাশেম সরকার। প্রবাসী সাভারবাসীর মধ্যে বনভোজনে স্ব-পরিবারে অংশগ্রহণ করেন ঢাকা জেলা এসোসিয়েশন অব ইউএসএ ইন্ক এর প্রধান উপদেষ্টা, সংগঠনের উপদেষ্টা, প্রবাসের বিশিষ্ট চিকিৎসক ডাঃ তাজুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান, উপদেষ্টা আলহাজ্ব মোঃ আব্দুল হালিম, উপদেষ্টা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব নর্থ আমেরিকা (জুয়ানা)- এর সাবেক সভাপতি অধ্যাপক মোঃ মনিরুল ইসলাম, সংগঠনের সিনিয়র সহ সভাপতি ও বনভোজন উদ্যাপন কমিটির আহ্বায়ক মোঃ নূরুল ইসলাম আবু, সহ-সভাপতি মো: দেলোয়ার হোসেন, মোস্তাক রহমান, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মোঃ আওলাদ হোসেন, কোষাধক্ষ্য মোঃ খায়রুল আলম, দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বিপু, ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মোঃ মিজানুর উল্লাহ্, সদস্য মোঃ এনায়েত হোসেন, মোঃ হারিজুর রহমান, রাজন দেওয়ান, মোঃ রনক, তালিম হোসেন, কাজী মোঃ সুলায়মান, , আতাউর রহমান, আমীর আফতাফ, আমিনুর উল্লাহ, মো: খলিলুর রহমান, মো: সেলিম মন্ডল, মো: আওলাদ হোসেন, সুজিত বাবু, কালাচান সাহা, আলিম নুরুল্লাহ প্রমুখ। বনভোজনে সাভারবাসী ছাড়াও কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশের জনপ্রিয় চিত্র জগতের কিংবদন্তি খল নায়ক মিশা সওদাগর ও তার সহধর্মিনী, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ সভাপতি আব্দুর রহিম হাওলাদার, সোসাইটির সভাপতি পদপ্রার্থী আশরাফ হোসেন নয়ন, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সদস্য আবুল কাসেম চৌধুরীসহ আরো অনেকে।

অপরিসীম দায়িত্ব ও কর্মব্যস্ততার ফাঁকে যেন একটু প্রশান্তির ছোঁয়া, নতুন উদ্যোমে কাজ করার নব প্রেরণা। কার্যকরী কমিটির কর্মকর্তা ও উদযাপন কমিটির নেতৃবৃন্দের সফল বনভোজনের প্রতিটি মুহূর্ত ছিল আনন্দমুখর। প্রাকৃতিক সৌন্দর্যময় পার্কের ঝকঝকে সজীব গাছ আর ঘাসের নয়নাভিরাম সৌন্দর্যের সঙ্গে মিশে গিয়েছিল প্রবাসী বাঙালিদের উচ্ছ্বাস। চমৎকায় আবহাওয়া ও পরিবেশে অনুষ্ঠানে আগত অতিথিদের অনেকেই সপরিবারে যোগ দিয়ে বনভোজনকে প্রাণবন্ত করে তোলেন। বিশাল পার্কের গাছের ছায়ায় বাংলাদেশী স্টাইলে চাদর বিছিয়ে তারা আড্ডায় মেতে উঠেন। দিনব্যাপী বনভোজনের পাশাপাশি ছিল নানা ধরনের আয়োজন। তবে খাবারের কথা না বললে বনভোজন থেকে যায় অসম্পূর্ণ। সকালে নাশতা, আইক্রীম, তরমুজ, দুপুরে খাবার আর পান-সুপারি।
আয়োজকদের চেষ্টা ছিল সবার কাছে উপভোগ্য এবং স্বতঃস্ফূর্ত করে তোলা। বলা যায়, সে প্রচেষ্টা সম্পন্নটাই সফল। দুপুরের খাবারের পরই ছিল গানের তালে তালে মহিলাদের বালিশ খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান আর র্যাফেল ড্র। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট খল নায়ক সাভারের অধিবাসী মিশা সওদাগরের সহধর্মিনীসহ স্থানীয় শিল্পীরা। রাফেল ড্র পুরস্কার দিয়ে সহযোগিতা করেন এর্টনী মঈন চৌধুরী, এর্টনী তাসনোভা আমান উল্লাহ তৃষা, ডিটিএনওয়াই বাই সুইটি, বে অফ বেঙ্গলসহ আরো অনেকে। শেষ বিকেলে বিভিন্ন ইভেন্ট ও র্যাফেল ড্র এর পুরস্কার বিতরণ করেন বনভোজনে আগত অতিথি ও কার্যকরী কমিটির কর্মকর্তাবৃন্দ। পরিশেষে সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও বনভোজন উপকমিটির আহবায়ক ধন্যবাদ জ্ঞাপনের মধ্যে দিয়ে বনভোজন ও মিলনমেলার সমাপ্তি হয়।
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK