Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সিলেট দক্ষিণ সুরমা এসোসিয়েশন অব আমেরিকা’র আনন্দঘন বনভোজন (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 134 বার

প্রকাশিত: September 1, 2023 | 5:22 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ব্যাপক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে
অনুষ্ঠিত হয়েছে সিলেট দক্ষিণ সুরমা এসোসিয়েশন অব আমেরিকা ইনক্’র বার্ষিক বনভোজন। গত ২৭ আগস্ট রোববার অনুষ্ঠিত এ বনভোজনে নিউইয়র্ক ও নিউজার্সীতে বসবাসরত সিলেট দক্ষিণ সুরমা এসোসিয়েশন অব আমেরিকা’র সদস্যরা তাদের পরিবার পরিজন নিয়ে দিনভর নিউইয়র্কে এফডিআর স্টেট পার্কে নানান আনন্দ উপভোগ করেন। মেতে ওঠেন বর্ণাঢ্য সব আয়োজনে। বনভোজনে কমিউনিটির গন্যমান্য ব্যক্তিসহ বিপুল সংখ্যক সিলেট দক্ষিণ সুরমাবাসী যোগ দেন। বনভোজনটি পরিনত হয় সিলেট দক্ষিণ সুরমাবাসীর মিলন মেলায়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
বনভোজনে সার্বিক দায়িত্বে ছিলেন আয়োজক কমিটির আহ্বায়ক বিলাল ইসলাম, প্রধান সমন্বয়কারী রিয়াজ উদ্দিন কামরান, সদস্য সচিব শামীম আহমদ, যুগ্ম আহ্বায়ক মাজলুল আহমদ কামরান, ফয়ছল আহমদ, মছনুর রহমান, জামাল উদ্দিন. মারুফ আহমেদ, যুগ্ম সদস্য সচিব সাজন খাঁন, শাহ্ সেলিম, ঝিনুক ইসলাম, মোঃ মারুফুর রশিদ, হাফিজ জুয়েল আহমদ, সমন্বয়কারী বেলাল চৌধুরী, এনামুল বারী মজনু, আব্দুল আহাদ হেলাল, শ্যামল কান্তি চন্দ, আজাদুল ইসলাম আলমগীর, সদস্য শফিউর রহমান বাবলু, শাহ্ কামাল, আল আমিনুল হক পান্না, আব্দুল হাই হেলাল, তাহের আহমদ কামেল, মনোয়ার হোসেন, জুনেদ আলী, শাহ আবু সাঈদ, নুরুল ইসলাম খালেদ, সোয়েব আহমদ, সাবের আহমদ, মামুন আহমদ, মোঃ ইকরাম, রিপন আহমদ, শওকত আহমদ, এমরান আহমদ, কাদির মিয়া, মাহবুব আহমদ চৌধুরী, সোহেল আহমদ, নোমান আহমদ, বখতিয়ার শাহী, আবু তাহের কামেল, আবদাল আহমদ, হাফিজ আহমদ, বসির আহমদ, আজির উদ্দিন, রবিউল ইসলাম, আমির উদ্দিন, সাহান খান, আতিকুল আলম, জাহিন, আসফাক আহমদ, তৌহিদ খান ইমন, তারিন চৌধুরী, মোহাম্মদ রবিউল ইসলাম আহমদ শিপু, সাইদ উদ্দিন সিতাব ও মোস্তাকুর রহমান লিটন।
সার্বিক সহযোগিতায় ছিলেন উপদেষ্টা আলী আসগর, মোহাম্মদ ফখরুল ইসলাম (মাছুম), মাহিদুল ইসলাম (লোফা), মহিউদ্দিন আহমেদ (মাছুম), মিছবাহ উদ্দিন, নুরুজ্জামান চৌধুরী, আজমল আলী, ইস্তিয়াকুল হোসেন, খলিলুর রহমান, ময়নুল হক চৌধুরী (হেলাল), সুজন আহমদ সাজু, কাদির মিয়া, মনসুর চৌধুরী, সিরাজ উদ্দিন. সিরাজ মিয়া. সামাদ হোসেন (তারেক), আব্দুল লতিফ ফারুক, ফটিক মিয়া, গোলাম রহমান (নোমান), জালাল উদ্দিন (রুমি), আব্দুল মুহিত, শাহ ইরন আলী ও ওলিউল ইসলাম (তুরন)।
অনুষ্ঠানে নিউজার্সীর পেটারসনের ২ নং ওয়ার্ডের কাউন্সিলম্যান শাহীন খালিকসহ কমিউনিটি নের্তৃবৃন্দ উডস্থিত ছিলেন। নিউইয়র্ক, নিউজার্সী সহ বিভিন্ন স্টেটে বসবাসরত সিলেট দক্ষিণ সুরমার প্রায় ৫’শ প্রবাসী যোগ দেন এ বর্ণাঢ্য উৎসবে।
আয়োজকরা জানান, এদিন দুপুরে উৎসবমুখর পরিবেশে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর আগে অতিথিদের নাস্তা পরিবেশন করা হয়।
বনভোজনে বিভিন্ন বয়সী ছেলে-মেয়েদের জন্য ছিল খেলাধূলা। প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের বিপুল সংখ্যক ছেলে-মেয়ে এতে অংশ নেয়। পুরুষ-মহিলাদের জন্যও ছিল বিশেষ আয়োজন। সবশেষে অনুষ্ঠিত হয় বনভোজনের অন্যতম আকর্ষণ র‌্যাফেল ড্র।
বনভোজনে আগত অতিথিদের মধ্যহ্নভোজে গোল্ডেন প্যালেস ক্যাটারিং এর সুস্বাদু খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।
শেষে খেলাধুলায় অংশগ্রহনকারি এবং র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। র‌্যাফেল ড্র’র মধ্যে নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক এয়ার টিকিট সহ বেশ ক’টি আকর্ষণীয় পুরস্কার ছিল।
আয়োজক কমিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলা হয়, সকলের আন্তরিক সহযোগিতায় সৌহার্দপূর্ণ পরিবেশের এ পিকনিক আয়োজন সম্ভব হয়েছে। অথিতিরা চমৎকার আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV