Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে স্বদেশ ফোরামের বাংলা বর্ষ বরণ ও ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 151 বার

প্রকাশিত: April 16, 2019 | 11:58 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলা বর্ষ বরণ আমাদের ঐতিহ্য অনুসন্ধানে অনুপ্রাণিত করে। সত্য ও সুন্দরের পথে উদ্ধুদ্ধ করে জীবনকে গড়ে তুলতে। আমাদের জাতীয় জীবনে বর্ষ বরণ সুখের বার্তা নিয়ে আসে। লেখকদের কলমে ফুটে ওঠে সজীব হয়ে আবহমান বাংলার কৃষ্টি। প্রবাসের কঠিন জীবনের মধ্যেও দেশের টানে, শিকড়ের টানে প্রবাসী লেখকরা ঐতিহ্যকে ধরে রাখতে সচেষ্ট থাকেন। গত ১ বৈশাখ (১৪ এপ্রিল) রোববার বিকেলে নিউইয়র্ক-এর সামাজিক-সাংস্কৃতিক সংগঠন স্বদেশ ফোরামের আয়োজনে বাংলা বর্ষ বরণ ১৪২৬ ও স্বদেশ ফোরামের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে আয়োজিত লেখা পাঠ ও আলোচনা সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
জ্যাকসন হাইটস-এর বাংলাদেশ প্লাজা মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন স্বদেশ ফোরামের সভাপতি কবি অবিনাশ চন্দ্র আচার্য।স্বদেশ ফোরামের সাধারণ সম্পাদক কবি-ছড়াকার সুফিয়ান আহমদ চৌধুরী এডভোকেট-এর উপস্থাপনা ও পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক-লেখক মাহবুবুর রহমান।প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট শিশু সাহিত্যিক হাসানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন স্বদেশ ফোরাম,সিলেট-এর উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবী নেছারুল হক চৌধুরী বুস্তান ও সাপ্তাহিক বাংলা পত্রিকার সাহিত্য সম্পাদক বিশিষ্ট কবি তমিজ উদ্দীন লোদী।
লেখা পাঠ ও আলোচনায় অংশ নেনঃএডভোকেট এমাদ উদ্দিন,বিশিষ্ট সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, কবি-লেখক কানিজা ফাতেমা,কবি আব্দুস শহীদ, বিশিষ্ট সাংবাদিক রিমন ইসলাম,কবি আবুল বাশার,কবি মোঃ নাসিরুল আলম,সমাজসেবী সৈয়দ মুজিবুর রহমান,কবি মোঃ হাফিজ উদ্দিন, কবি আব্দুল জলিল, কবি পারভীন সুলতানা, এডভোকেট রুবিনা মান্নান,সমাজসেবী সৈয়দ সিদ্দিকুল হাসান, সমাজসেবী কুতুব উদ্দিন,সমাজসেবী সৈয়দ আলী আশরাফ, কবি কাজী জামান, কবি সৈয়দ রাহাত প্রমুখ। ছড়াকার সুফিয়ান আহমদ চৌধুরী নববর্ষকে নিয়ে একগুচ্ছ ছড়া পাঠ করে শোনান। সভায় সাহসী কন্যা নুসরাত স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভা শেষে উপস্থিত সবাইকে মিষ্টি মুখে আপ্যায়ন করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV