নিউইয়র্কে হালাল লাইভ পোল্ট্রি বন্ধে সিনেটর লুইস সেপুলভিদার আইনী প্রস্তাবের বিরুদ্ধে স্টেট সিনেটে এন. মজুমদারের চিঠি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে লাইভ পোল্ট্রি (হালাল চিকেন) বন্ধে আইন পাশ করতে স্টেট সিনেটে সম্প্রতি এ সংক্রান্ত এক প্রস্তাব উত্থাপন করেছেন স্টেট সিনেটর লুইস সেপুলভিদা ও এসেম্বলী ওম্যান লিনডা রোজেনথাল। উত্থাপিত প্রস্তাবিত আইনে উল্লেখ করা হয়, লাইভ পোল্ট্রির দোকানে বিক্রিত চিকেন ও অন্যান্য প্রাণীর মাধ্যমে করোনা ভাইরাসের বিস্তার লাভ করতে পারে।
এদিকে স্টেট সিনেটে প্রস্তাবিত এ আইন যাতে পাশ না হতে পারে সে লক্ষে কাজ করছেন নিউইয়র্কে আগামী ২৩ জুন অনুষ্ঠিতব্য ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নিবার্চনে অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট ৮৭’র ডিস্ট্রিক্ট লিডার পদপ্রার্থী মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অব ল। তিনি সেজন্য স্টেট সিনেটে চিঠি পাঠিয়ে এবং সকল স্টেট সিনেটরের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে আইনটি পাশ না করার পক্ষে যৌক্তিকতা তুলে ধরার চেষ্টা করছেন।
মোহাম্মদ এন মজুমদার চিঠিতে উল্লেখ করেছেন, লাইভ চিকেন বা এ ধরনের প্রাণী থেকে করোনা ছড়ায় এ কথা বিশ্বাসযোগ্য নয়। তিনি বলেন, করোনার উৎপত্তিস্থল চীনের যে প্রাণী মার্কেট থেকে এ রোগ ছড়িযেছে বলে অভিযোগ উঠেছে সেখানে সাপ, ইদুর, বাদুর, কুকুর বিড়ালের মতো প্রাণী হত্যা করে বিক্রি করা হচ্ছিল। আমেরিকার কোথাও এ ধরনের প্রাণী খাবারের জন্য বিক্রি হয় না। এমন প্রাণীর মাংশ কেউ খায়না। মোহাম্মদ এন মজুমদার আরও উল্লেখ করেন, বাংলাদেশী, পাকিস্তানি, ভারতীয় আফ্রিকান সহ ধর্ম বিশ্বাসী মানুষ হালাল পোল্ট্রির কাষ্টমার। এটা তাদের ধর্ম বিশ্বাস ও হালাল খাবারের অভ্যাসকে চ্যালেঞ্জের মুখে দাড় করাবে। শুধু তাই নয়, এ ব্যবসার সঙ্গে জড়িত খামারি, সরবারহকারীরা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। লাইভ পোল্ট্রি মার্কেট বন্ধে হয়ে গেলে এ খাতে কর্মরত লক্ষাধিক লোক কর্মহীন হয়ে পড়বেন। করোনা ভাইরাস প্রতিরোধ করতে লাইভ পোল্ট্রি মার্কেট বন্ধ করে দেওয়া কোন সমাধান নয়। তাই এই আইন পাশ করা কনোভাবেই সঙ্গত হবে না। এন মজুমদার বলেন, আইনটি যাতে সিনেটে পাশ না হতে পারে সেজন্য আমাদের কমিউনিটির উচিৎ স্টেট সিনেটরদের সঙ্গে ফোনে বা ই-মেইলে যোগাযোগ করে তাদের এই আইনের বিপক্ষে দাড়াতে অনুরোধ করা। একবার যদি তা পাশ হয়ে যায়, তাহলে আমরা হালাল লাইভ চিকেন ও অন্যান্য লাইভ পোল্ট্রি থেকে বঞ্চিত হবো। তাই এখনই সময় এই ইস্যুতে অভিন্ন সুরে সবার কথা বলার।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests