নিউইয়র্কে হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের টিকাদান কর্মসূচি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্কে হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের ৯বম বর্ষের ১ম টিকাদান কর্মসূচি। ফ্রী ফ্লু ভাইরাস বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রতিষেধক টিকা ১২ই সেপ্টেম্বর রবিবার দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ব্রঙ্কসে্র মামুন টিউটোরিয়ালে 1504 Olmsted Ave ( corner of Starling Ave- বাংলা বাজার) অনুষ্ঠিত হবে।
প্রতি বছর হাজার হাজার মানুষ এই ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান উত্তর আমেরিকায়। মানুষ মানুষের জন্য শ্লোগানে উদ্বুদ্ধ হয়ে হিউম্যান সাপোর্টে কর্পোরেশনের এই মহতী উদ্যোগ। কোভিট কালীন সময়ে এই ভ্যাকসিন অধিক কার্যকরী ভূমিকা পালন করে বলে মতামত দেন বিশেষজ্ঞরা। তাই নিজে ফ্লু ভাইরাসের প্রতিষেধক টিকা নিন ও অন্যকে উৎসাহিত করূন। এই কর্মসূচিকে ফলপ্রসূ করতে সাংবাদিক, সমাজসেবী, শিল্পী,সাহিত্যিক ও পেশাজীবী সংগঠনের সকল নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনটির সভাপতি মোঃ সোলায়মান আলী ও সাধারণ সম্পাদক তপন কুমার সেন।
এবার ভ্যাকসিন নেয়া অধিকতর বেশী প্রয়োজন বিধায় টিকাদান ক্যাম্পেইন বা প্রয়োজনীয়তা কমিউনিটিতে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টির জন্য সকলের সহযোগিতা কামনা করেন আয়োজক সংগঠন হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের নেতৃবৃন্দ।মিডিয়ার সম্মানিত সকল সাংবাদিকবৃন্দদের যারা আমাদের কর্মসূচি প্রচার কার্যক্রমে, বিগত দিনে ও আগামীতে কমিউনিটির কল্যাণে প্রবাসী বাঙ্গালীদের মাঝে সংবাদ প্রকাশ করছেন ও এবার ও করবেন, তাদের সকলের প্রতি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন নেতৃবৃন্দ। নিউইয়র্কের 1st free Flu vaccine program in the year.
মানবাধিকার সংস্থা হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের উদ্যোগে ৯বম বর্ষের ২য় টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হবে ২৬শে সেপ্টেম্বর রবিবার বিকেল ৬টাথেকে ৮টা পর্যন্ত জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারের ২য় তলায়। ৩৭-২২ ৭৩ স্রীট সুইট ২F, Monir driving school-এ।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের