নিউইয়র্কে হৃদয়ে বাংলাদেশের এর অভিষেক ও বাংলা নববর্ষ উদযাপন
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে প্রবাসের অন্যতম সামাজিক-সাংস্কৃতিক সংগঠন হৃদয়ে বাংলাদেশ এর নতুন কমিটির অভিষেক ও বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ২৬ এপ্রিল রোববার ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকার এশিয়ান ড্রাইভিং স্কুলের হল রুমে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
হৃদয়ে বাংলাদেশের সভাপতি সাইদুর রহমান লিংকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফয়েজ ও কর্মকর্তা মাহমুদুল হাসানের উপস্থাপনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাদশা, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, আব্দুর রহমান, কমিউনিটি এক্টিভিস্ট আবদুল মুহিত, আক্তার হোসেন, শামীম আহমেদ, নূরুল ইসলাম মিলন, সহীদ উদ্দিন, পল্লব সরকার, আল-মামুন সরকার, রূপচান মিয়া, মার্গারেট মল্লি¬ক প্রমুখ।
অনুষ্ঠানে সংগঠনের ২০২৬-২০২৯ মেয়াদের নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান উপদেষ্টা সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ। নতুন কমিটির সভাপতি হিসেবে সাইদুর রহমান লিংকন, সহ-সভাপতি পল্লব সরকার ও মোশাররফ শিকদার, সাধারণ সম্পাদক সৈয়দ কামরুজ্জামান ফয়েজসহ অন্যান্যরা শপথ গ্রহণ করেন। পরে উপদেষ্টা আব্দুর রহিম বাদশা নবনির্বাচিতদের ফুল দিয়ে বরণ করে নেন। ‘হৃদয়ে বাংলাদেশের সভাপতি বিশ্বজয়ী সাইকেলিষ্ট সাইদুর রহমান লিংঙ্কন শুভেচ্ছা বক্তব্য রাখেন।
সমবেত কন্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এসময় শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। সংগঠনের শিল্পীদের পরিবেশনায় একক ও দলীয় সংগীত পরিবেশিত হয়। গানে গানে বরণ করে নেয়া হয় বৈশাখকে। অতিথিদের পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী পান্থা-ইলিশ, বেগুন ভাজা, ভর্তা, ডালসহ মজাদার খাবার।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কন্ঠশিল্পী শারমিন রহমান তানিয়া, সৈয়দ কামরুজ্জামান ফয়েজ, সঞ্চিতা ঠাকুর, তাসনিন জারা, শেখ শফিক, মইন রাজা, বিনিতা জয়সহ অন্যান্যরা। শিল্পীদের মনমুগ্ধকর পরিবেশনা বৈশাখী উৎসবে যোগ করে ভিন্ন মাত্রা। গানের তালে নেচে-গেয়ে সবাই মেতে ওঠেন আনন্দ-উল্লাসে।
জাকজমকপূর্ণ এ অনুষ্ঠানে রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও কমিউনিটি নের্তৃবৃন্দ সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion