নিউইয়র্কে ১৭ মে অনুষ্ঠেয় ‘বাংলাদেশ ডে প্যারেড ২০২৬’ উপলক্ষে সংবাদ সম্মেলন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশ ডে প্যারেড আগামী ১৭ মে রোববার অনুষ্ঠিত হবে। প্যারেড সফল করতে চলছে ব্যাপক প্রস্তুতি। এবারের প্যারেডের যৌথ আয়োজক জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজসেন অ্যাসোসিয়েশন (জেবিবিএ), হিউম্যানিটি এম্পাওয়ারমেন্ট রাইটস, ইমিগ্র্যান্টস ইন্টারন্যাশনাল এবং বাপা আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গত ১ এপ্রিল জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইভেন্ট কমিটির সদস্য সচিব, হিউম্যানিটি এম্পাওয়ারমেন্ট রাইটসের প্রতিষ্ঠাতা ও মূলধারার রাজনীতিক ফাহাদ সোলায়মানের পরিচালনায় সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইভেন্ট কমিটির আহ্বায়ক ও জেবিবিএ সভাপতি মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ, কমিটির চেয়ারম্যান মূলধারার রাজনীতিক অ্যাটর্নি মঈন চৌধুরী, বাপার প্রেসিডেন্ট ক্যাপ্টেন এ কে এম সফিউল আলম (প্রিন্স), নিউইয়র্ক স্টেট এ্যাসেম্বলীম্যান স্টিভ্যান রাগা, নিউইয়র্ক স্টেট এ্যাসেম্বলীম্যান পদে ডেমোক্রেট প্রার্থী শামসুল হক, প্যারেডের গ্র্যান্ড মার্শাল বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি এম আজিজ, ইভেন্ট চিফ কো-অর্ডিনেটর লায়ন আহসান হাবিব, ইভেন্ট কো-অর্ডিনেটর লায়ন ফেম রকি, কো-অর্ডিনেটর আব্দুস সোবহান, প্যারেড কো-অর্ডিনেটর ফয়সাল আজিজ প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানান হয়, ১৭ মে রোববার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত জ্যাকসন হাইটসের ৬৯ স্ট্রিট ও ৮৯ স্ট্রিটের মধ্যবর্তী ৩৭ অ্যাভিনিউতে এই প্যারেড অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সিটি থেকে অনুমতি নেওয়া হয়েছে। অন্যান্য যে কোনো বারের চেয়ে এবারের বাংলাদেশ ডে প্যারেড সমৃদ্ধ হবে। সবার সঙ্গে সমন্বয় করে প্রস্তুতি এগিয়ে চলছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেলিব্রেটি, মূলধারার জনপ্রতিনিধি ও রাজনীতিবিদরা প্যারেডে অংশ নেবেন। বাংলাদেশ ডে প্যারেডে গ্র্যান্ড মার্শাল হিসেবে থাকবেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী এম আজিজ এবং ঠিকানা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীন।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion