নিউইয়র্কে ৩ দিনের আন্তর্জাতিক বাংলা উৎসব ২৪ মে থেকে
এনা, নিউইয়র্ক :- বাংলাদেশ, ভারত, কানাডা, ইউরোপ এবং আমেরিকার কবি, লেখক, সাহিত্যিক এবং বরেন্য শিল্পীদের অংশগ্রহণে ৩ দিনের আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা নিউইয়র্কে শুরু হচ্ছে ২৪ মে। বাংলাদেশী অধ্যুষিত এস্টোরিয়ায় ডাচ কিলস পাবলিক স্কুল মিলনায়তনে অনুষ্ঠিতব্য এ আন্তর্জাতিক বাংলা উৎসবে আমেরিকায় জন্মগ্রহণকারী প্রজন্মের বিভিন্ন প্রতিযোগিতাও রয়েছে। নিউইয়র্কের মুক্তধারা ফাউন্ডেশন গত ২২ বছর যাবত এই উৎসবের আয়োজন করে আসছে। এবারের উৎসবে অতিথির তালিকায় রয়েছেন কবি নির্মলেন্দু গুণ, আনিসুল হক, রেজওয়ানা চৌধুরী বন্যা, রথীন্দ্রনাথ রায়, কাদেরী কিবরিয়া, বিনয় হাজরা, কাবেরী দাস, তাজুল ইমাম, শহীদ হাসান, স্বপ্না কাওসার প্রমুখ। এ উৎসব উপলক্ষে কম্যুনিটিতে ব্যাপক প্রস্তুতি চলছে।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’