Friday, 23 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ৩ মে করোনায় ২ প্রবাসী বাংলাদেশির মৃত্যু

অনলাইন ডেস্ক পঠিত: 51 বার

প্রকাশিত: May 4, 2020 | 4:44 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে করোনাভাইরায় ৩ মে আরও দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা গেছেন।

হাসপাতাল এবং স্বজনরা জানায়, নিউইয়র্কের কর্নেল হাসপাতালে টানা ১৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পর ৩ মে ভোরে মৃত্যু হয়েছে রেস্টুরেন্ট ব্যবসায়ী সমীর চন্দ্র দেবের (৫৮)। নাট্যকর্মী প্রতিমা সুমি’র হাজবেন্ড সমীর চন্দ্র দেব।

একইদিন বিকেলে এলমহার্স্ট হাসপাতালে ইন্তেকাল করেন ইস্ট এলমহার্স্ট এলাকার অধিবাসী এবং মৌলভীবাজারের সন্তান আলহাজ্ব কয়সর আহমেদ (৭২)। করোনা মহামারিতে এ নিয়ে যুক্তরাষ্ট্রে কমপক্ষে ২২০ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হল।

ব্যবসায়ী সমীর চন্দ্র দেবের মৃত্যুতে ড্রামা সার্কল নিউইয়র্ক এর শোক প্রকাশ
নাট্যকর্মী প্রতিমা সুমি’র হাজবেন্ড সমীর চন্দ্র দেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ড্রামা সার্কল নিউইয়র্ক।

শোকবার্তায় বলা হয়, নিউইয়র্ক এর সংস্কৃতি অংগনের অন্যতম প্রিয়মূখ এবং ঢাকা ড্রামা নিউইয়র্ক এর সদস্য, নিউইয়র্ক এর নাট্য পরিবারের বন্ধু সুমি’কে এই শোক সামাল দেবার শক্তি দেবেন সৃষ্টিকর্তা, এই প্রার্থনাই করছি। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত যে সমস্ত পরিবার তাদের পরিবারের আপনজনদের হারিয়েছেন একই সাথে তাদের সকলের প্রতিও সমবেদনা রইলো।এই দু:সময়ে সৃষ্টিকর্তা তাদের মনোবলকে সুদৃঢ় রাখুন সেই প্রার্থনা করছি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ