Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ৬ অক্টোবর থেকে ৩ দিনব্যাপী রিহ্যাব হাউজিং ফেয়ার

অনলাইন ডেস্ক পঠিত: 166 বার

প্রকাশিত: September 17, 2012 | 5:23 PM

এনা, নিউইয়র্ক :  ৬ থেকে ৮ অক্টোবর পর্যন্ত নিউইয়র্কে ৩ দিনের রিহ্যাব হাউজিং ফেয়ার অনুষ্ঠিত হবে।  ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায়  জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত সংবাদ  সম্মেলন থেকে এ তথ্য জানান ঐ ফেয়ারের আয়োজক সংস্থা ‘এসএসবি মাল্টি সার্ভিসেস ইনক।’  এ সময় লিখিত বক্তব্যে জানানো হয়, গত ৫ বছর থেকেই নিয়মিতভাবে ‘রিয়েল এস্টেট এন্ড  হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ’ তথা রিহ্যাবের উদ্যোগে এ ধরনের মেলা অনুষ্ঠিত হচ্ছে  এবং এর ফলে সহস্রাধিক প্রবাসী বাংলাদেশে তাদের স্বপ্নের আবাস নির্মাণে সক্ষম হয়েছেন। আরো জানানো হয়, এবারের মেলায়  রাজধানী ঢাকার বিখ্যাত ৪৫টি প্রতিষ্ঠান অংশ নেবে এবং তা অনুষ্ঠিত হবে লং আইল্যান্ড  সিটিতে সাউন্ডভিউ ব্রডকাস্টিং তথা এনটিভি মিলনায়তনে। সংবাদ সম্মেলন থেকে আরো জানানো  হয়, আসন্ন হাউজিং ফেয়ারের উদ্বোধন করবেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি  রাষ্ট্রদূত ড. এ কে এ মোমেন।

alt

এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত  অনুষ্ঠিত হবে। মেলার স্থান বাংলাদেশী কম্যুনিটির অত্যন্ত পরচিত হওয়ায় বিপুল  লোকসমাগম ঘটবে বলে আয়োজকরা আশা করছেন। এসএসবি মাল্টিসার্ভিসেস ইনকের প্রেসিডেন্ট  রফিক আহমেদ ছাড়াও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ইভেন্ট কো-অর্ডিনেটর রাশেদ  আহমেদ এবং শিমুল আহমেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ‘জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস  এসোসিয়েশন’র ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস মজুমদার, সেক্রেটারী দিদারুল আলম, উপদেষ্টা  হারুন ভূইয়া। তারা সকলে রিহ্যাব হাউজিং ফেয়ারকে সফল করতে যাবতীয় সহায়তা প্রদানের  অঙ্গিকার করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV