নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৫ এর আহ্বায়ক সাংবাদিক রোকেয়া হায়দার
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৫ এর আহ্বায়ক মনোনীত হয়েছেন ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রাক্তন প্রধান ও বিশিষ্ট সাংবাদিক রোকেয় হায়দার। গত ২৭ ডিসেম্বর ২০২৪ মুক্তধারা ফাউন্ডেশনের কার্যকরী কমিটির ভার্চুয়াল সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ২৪ থেকে ২৭ মে চার দিনব্যাপী এ আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হবে নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে।
আহ্বায়ক মনোনীত হওয়ার পর রোকেয়া হায়দার ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুক্তধারা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান। পাশাপাশি ২০২৫ সালের এই উৎসব এবং মেলা সুষ্ঠু ও সফলভাবে উদযাপন করতে সকলের সহায়তা কামনা করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার আহ্বায়কের দায়িত্ব পালন করেন বিশিষ্ট সাংবাদিক ও প্রাবন্ধিক মুক্তধারা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হাসান ফেরদৌস। আরও উল্লেখ্য, মুক্তধারা ফাউন্ডেশনের উপদেষ্টা রোকেয়া হায়দার ২০১৫ সালে নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
