নিউইয়র্ক ও নিউজার্সি সহ ৮টি স্টেটে শক্তিশালী শীতকালীন ঝড় আঘাত হানতে পারে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক ও নিউজার্সি সহ ৮টি স্টেটে রোববার রাত থেকে সোমবার পর্যন্ত শক্তিশালী শীতকালীন ঝড় আঘাত হানতে পারে বলে আবহাওয়াবিদরা সতর্ক করেছেন। ২২ থেকে ২৩ ফেব্রুয়ারি এই ঝড় আছড়ে পড়বে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। এতে তুষারঝড়ের পরিস্থিতি তৈরি হতে পারে, যা এক দশকের মধ্যে সবচেয়ে বড় তুষারপাতের রূপ নিতে পারে। বিশেষজ্ঞদের মতে, ২০১৬ সালের জানুয়ারির তুষারঝড়ের পর এটিই সবচেয়ে উল্লেখযোগ্য ঝড় হতে পারে। ঝড়টি ওহাইও ভ্যালি থেকে আসা শক্তিশালী শীতল বায়ুপ্রবাহের সঙ্গে আটলান্টিকের আর্দ্রতা মিলিত হওয়ার ফলে তৈরি হয়েছে, যা একে শীতকালীন হারিকেনের মতো আচরণ করতে সহায়তা করতে পারে।
রোববার দুপুরের পর নিউইয়র্ক শহরের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে তুষারপাত শুরু হয়ে সন্ধ্যার পর দ্রুত বাড়তে। রাতের সঙ্গে তাপমাত্রা কমে গেলে ঝড় আরও শক্তিশালী হবে এবং ভারী তুষারপাত শুরু হবে। কিছু এলাকায় ঘণ্টায় ২ থেকে ৩ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে। অধিকাংশ এলাকায় ১২ থেকে ১৮ ইঞ্চি তুষারপাতের পূর্বাভাস রয়েছে, তবে লং আইল্যান্ড ও জার্সি শোর অঞ্চলে ২৪ ইঞ্চি বা তার বেশি তুষার জমতে পারে। পোকোনোস ও ক্যাটস্কিলস অঞ্চলে তুলনামূলক কম, প্রায় ৮ থেকে ১২ ইঞ্চি তুষারপাত হতে পারে।
এ অবস্থায় নিউজার্সির স্টেট গভর্নর মিকি শেরিল এবং নিউইয়র্ক স্টেটের গভর্নর ক্যাথি হোকুল আগাম জরুরি অবস্থা ঘোষণা করেছেন। দুই গভর্নর আলাদা আলাদা সংবাদ সম্মেলনে জানিয়েছেন, কোনো কোনো এলাকায় ১৮ ইঞ্চিরও অধিক তুষারপাত হতে পারে। তাই বিশেষ প্রয়োজন ছাড়া কাউকে ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
নিউইয়র্কের স্টেট গভর্নর ক্যাথি হোকুল- নিউইয়র্ক সিটি এবং লং আইল্যান্ডের যেসব এলাকায় সবচেয়ে তুষারপাতের আশঙ্কা করা হচ্ছে সে সব এলাকায় ন্যাশনাল গার্ডের শতাধিক সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছেন।
এর আগে জাতীয় আবহাওয়া দপ্তরের বুলেটিনে উল্লেখ করা হয়, আটলান্টিক মহাসাগর থেকে সৃষ্ট এই দুর্যোগ ভার্জিনিয়া থেকে ধেয়ে আসছে এবং তা আঘাত করবে নিউইয়র্ক, পেনসিলভেনিয়া, নিউজার্সি, কানেকটিকাট, রোড আইল্যান্ড, ম্যাসেচুসেট্স-আশপাশের এলাকায়। এর আওতায় রয়েছেন দেলওয়ারে স্টেট থেকে দক্ষিণ-পূর্ব ম্যাসেচুসেট্স পর্যন্ত ৩ কোটিরও অধিক মানুষ- যেখানে এক ফুটের বেশি তুষারপাতের আশঙ্কা বিরাজ করছে। এসব স্থানে ৩ লাখের মতো বাংলাদেশি-আমেরিকানও রয়েছেন। স্থানীয় সময় রবিবার দিবাগত রাত থেকে সোমবার সন্ধ্যা নাগাদ এই ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হওয়া জনপদে বিদ্যুৎ-বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়তে পারে।
উল্লেখ্য, গত মাসের ২৪ থেকে ২৬ তারিখ পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউইয়র্কসহ ২০ স্টেটে শীতকালীন ভয়ংকর ঝড়ে ১১৫ জনের প্রাণহানিসহ বিপুল ক্ষয়ক্ষতি হয়।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes