নিউইয়র্ক কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-১৪ এর ডেমোক্র্যাট প্রাইমারি নির্বাচনে আলেক্সান্দ্রিয়া ওকাসিয়ো করটেজের জয় (ভিডিও)
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : নিউইয়র্ক কংগ্রেসনাল ডেমোক্র্যাট প্রাইমারিতে আলেক্সান্দ্রিয়া ওকাসিয়ো-করটেজ (৩১) বিপুল বিজয় পেয়েছেন। ২৩ জুন মঙ্গলবার অনুষ্ঠিত নিউইয়র্ক স্টেটে ডেমোক্র্যাটিক পার্টির প্রাইমারি নির্বাচনে নিউইয়র্ক কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-১৪ এর প্রার্থী আলেক্সান্দ্রিয়া ওকাসিয়ো-করটেজ এ জয় পান।

নির্বাচণে ভোট গণনা শেষে ৭৪% ভোট পেয়ে আলেক্সান্দ্রিয়া ওকাসিয়ো করটেজ এগিয়ে রয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্যাবরেরা পেয়েছেন মাত্র ১২% ভোট। এ আসনে বাংলাদেশি বংশোদ্ভূত বদরুন খান মিতা পেয়েছেন মাত্র ৫% ভোট। বেশ কয়েক হাজার ব্যালট ডাকযোগে এখনও না এলেও শীর্ষস্থানীয় সকল গণমাধ্যমে করটেজকেই বিজয়ী ঘোষণা করা হয়েছে। ডাকযোগে আসা সকল ভোট যদি ক্যাবরেরা পেয়ে যান তবুও আলেক্সান্দ্রিয়া ওকাসিয়ো করটেজের ধারেকাছেও আসতে পারবেন না। উল্লেখ্য, ৩ নভেম্বর মূল নির্বাচন অনুষ্ঠিত হবে।
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity