Friday, 5 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্ক থেকে প্রকাশিত অনলাইন ও প্রিন্ট মিডিয়ার ভুয়সী প্রশংসা করলেন কংগ্রেসম্যান হানসেন হাসেম ক্লার্ক

অনলাইন ডেস্ক পঠিত: 11 বার

প্রকাশিত: December 23, 2010 | 12:59 AM

 মতিউর রহমান লিটু :নিউইয়র্ক থেকে প্রকাশিত অনলাইন, প্রিন্ট মিডিয়া ও ইলেক্ট্রনিক মিডিয়ার সকল সাংবাদিক, প্রকাশক সহ কলা কুশলীদের ভুয়সী প্রশংসা করলেন কংগ্রেসম্যান হানসেন হাসেম ক্লার্ক। সাপ্তাহিক পরিচয়ে গত সপ্তাহের প্রকাশিত প্রথম পাতার বৃহদাকারের ছবি দেখে ভীষন খুশি হয়ে অটোগ্রাফ দিলেন  

 

  সম্পাদক নাজমুল হোসেন কে, সাপ্তাহিক দেশবাংলার গোলাম মল্লিককে দিলেন আরেকটি অটোগ্রাফ, ব্যতিক্রমধর্মী অনলাইন পত্রিকার মাধ্যমে দেশের ও প্রবাসের সুখ-দুঃখের কথা প্রকাশ করে বাংলা সাহিত্যের সেতুবন্ধন সৃষ্টিকারী পিবিসি নিউজ প্রধান ও একজন সফল সংগঠক মতিউর রহমান লিটুর ভুয়সী প্রশংসা করলেন তিনি। গত ১৯ শে ডিসেম্বর নিউ ইয়র্ক ব্রঙ্কসের গোল্ডেন প্যালেস রেস্ট্রুরেন্ট্রে বাংলাদেশ কমিউনিটি কাউন্সিল অফ আমেরিকা আয়োজিত এক গন সংবর্ধনা অনুষ্ঠানের পরিচয় পর্বে তিনি এ প্রশংসা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসিসি প্রেসিডেন্ট, ব্রঙ্কস থেকে নির্বাচিত প্রথম বাংগালী জুডিশিয়াল ডেলিগেট মোহম্মাদ এন মুজুমদার। 

 

 

 উক্ত অনুষ্ঠানে অন্যান্নের মধ্যে উপস্থিত ছিলেনঃ সাবেক বিচারপতি ও বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সভাপতি জনাব এএফএম মেজবাহ উদ্দিন, জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি ডঃ একেএম আব্দুল মোমেন, নিউ ইয়র্ক কন্সাল জেনারেল সাব্বির আহাম্মেদ চৌধুরী, মিশিগান হ্যামট্রমিক সিটির কাউন্সিলম্যান কাজি মিয়া, এটর্নি ব্রুছ ফিসার, বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস আহাম্মেদ, জাসাস কেন্দ্রীয় কমিটির নব নির্বাচিত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গোলাম ফারুক শাহীন ও কমুউনিটির অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্যঃ বাংলাদেশী বংশদ্ভুত হেনসেন হাসেম কার্ক গত ২রা নভেম্বর আমেরিকার কংগ্রেস নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে নতুন ইতিহাস গড়েন। ডেট্রয়েট মিশিগানের কংগ্রেস নির্বাচনে ডেমক্রাটিক পার্টির মনোনয়নে তিনি নির্বাচনে অংশগ্রহন করেন। এরপুর্বে তিনি ডেট্রয়েট মিশিগান স্টেট সিনেটর হিসেবে দুই দফায় দায়ীত্ব পালন করেছেন। সিলেট বিয়ানীবাজার এর সন্তান জনাব মোজাফফার আলী হাসেমের ছেলে হেনসেন হাসেম কার্ক। জনাব মোজাফফার হাসেম প্রথম জীবনে আমেরিকার ডেট্রয়েটে থাকা কালীন আফ্রিকান আমেরিকান মিস থেলমা কার্ককে বিয়ে করেন। তাদের ঘরে এই একটি মাত্র সন্তান আসার পরেই শিশু কার্ককে রেখে বাবা হাসেম মৃত্যুর মুখে পতিত হন। অবশেষে মা রাস্তা ক্রসিং গার্ড হিসেবে কাজ করে কোন রকমে সংসার চালাতেন। মাত্র উনিষ বছর বয়সে মাকে ও হাড়াতে হয়। খালার কাছে মানুষ হয়েছেন পরবর্তী সময়। কংগ্রেসম্যান কার্ক ডেট্রয়েটের লোয়ার ইস্ট সাইডে অতিব সাধরন জীবন যাপনের মাধ্যমে বড় হয়েছেন। তিনি ইস্ট কোস্ট হাই স্কুল থেকে পাশ করে -করনেল ইউনিভার্সিটি থেকে মানবীক বিভাগে স্নাতক ডিগ্রী লাভ করেন।ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন, কর্নেল ইউনিভার্সিটির ছাত্র নেতা হিসেবে ট্রাস্টী বোর্ডের সদস্য নির্বাচিত হন, কোয়েল এবং ড্যাগার সোসাটির সদস্য থাকা কালীন গরিব ছাত্রদের নিয়ে সমাজের বিভিন্ন উন্ন্যন মুলক কাজে নিজেকে ব্যস্ত রাখেন। ১৯৮৭ সনে জর্জটাউন ল স্কুল থেকে সুনামের সাথে ডিগ্রী নিয়ে কাউন্টি প্রশাসক জনাব এডয়ার্ড এইচ ম্যাকনামারার সময়ে ইউ এস রিপ্রেসেন্টেটিব জন কনিয়ার্স এর প্রধান প্রশাসনিক অফিসার হিসেবে কাজ করেন। তখন থেকেই তার রাজনৈতিক আগ্রহ বৃদ্ধি পায়। তিনি দু দফায় স্টেট সিনেটর নির্বাচিত হন, এছাড়া তিনি অবশ্য একবার ডেট্রয়েট মেয়র নির্বাচন করে সামান্য ভোটের ব্যবধানে পরজিত হয়েছিলেন।বর্তমানে সকল বাধা অতিক্রম করে ইউ এস কংগ্রেসম্যন নির্বাচিত হয়ে জনাব কার্ক শুধু তার নিজের পরিবার নয় গোটা বাংগালী জাতিকে সম্মানের আসনে প্রতিষ্ঠিত করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV