Sunday, 25 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

নিউইয়র্ক পুলিশের ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন বাংলাদেশি-আমেরিকান আব্দুল্লাহ

অনলাইন ডেস্ক পঠিত: 25 বার

প্রকাশিত: January 30, 2025 | 2:29 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশি-আমেরিকান খন্দকার আব্দুল্লাহ। তিনি প্রথম বাংলাদেশি যিনি নিউইয়র্ক পুলিশ বিভাগে এত উচ্চপদে আসীন হলেন। এই পদোন্নতির আগে আব্দুল্লাহ ছিলেন একমাত্র বাংলাদেশি ডেপুটি ইন্সপেক্টর।


বর্তমানে খন্দকার আব্দুল্লাহ নিউইয়র্ক সিটির ৮১তম প্রিসিংক্টে কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রথম বাংলাদেশি হিসেবে সর্বপ্রথম তিনি এই কৃতিত্ব অর্জন করলেন। এর আগে নিউইয়র্ক পুলিশের বিভিন্ন পদে বাংলাদেশি বংশোদ্ভুত মার্কিন নাগরিকরা কাজ করলেও কেউই এ পদমর্যাদা পাননি। নিউইয়র্ক পুলিশের পরের ধাপের পদবি পুলিশ কমিশনার। তার অব্যাহত পরিশ্রম তাকে এনওয়াইপিডি’তে প্রধানের পদে উন্নীত করবে বলে আশাবাদী বাংলাদেশিরা।
খন্দকার আবদুল্লাহ জানান, ২০০৫ সালের সামারে নিউইয়র্ক পুলিশ বিভাগে যোগ দেন খন্দকার আব্দুল্লাহ। তিনি কলেজে পড়ার সময় জব ফেয়ারে দেখেন এনওয়াইপিডিতে লোক নেওয়া হচ্ছে। তখন অনেকটা খেয়ালের বশে তিনি খন্ডকালীন ইন্টার্ন হিসেবে যোগ দেন পুলিশ বিভাগে। ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় সিদ্ধান্ত নেন পুলিশ ক্যাডেট হিসেবে যোগ দেওয়ার। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে নিজের ক্যারিয়ার গড়ে তোলার স্বপ্ন তাঁকে পেয়ে বসে সেই সময়েই। ২০০৭ সালে পুলিশ অফিসার হিসেবে শপথ নেন কমিন্যাল জাস্টিসে স্নাতক খন্দকার আব্দুল্লাহ। ২০১৩ সালে তিনি এনওয়াইপিডির সার্জেন্ট পদে পদোন্নতি লাভ করেন। ২০১৬ সালের আগস্টে খন্দকার আব্দুল্লাহ আবার লেফটেন্যান্ট পদে পদোন্নতি পান। পরে বিভাগীয় চূড়ান্ত পরীক্ষার পর খন্দকার আবদুল্লাহ ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। খন্দকার আবদুল্লাহ তাঁর কর্মের জন্য এর মধ্যে পুলিশের অনেক পদক লাভ করেছেন।
জানা যায়, বাবা-মায়ের সঙ্গে অভিবাসী হয়ে ১৯৯৩ সালে খন্দকার আব্দুল্লাহ যুক্তরাষ্ট্রে আসেন। সিলেটের বালাগঞ্জ থানার তালতলা গ্রামের প্রয়াত খন্দকার মদব্বির আলী ও মুহিবুন্নেসা চৌধুরীর ছেলে খন্দকার আবদুল্লাহ শিশুকালে যুক্তরাষ্ট্রে এলেও সাবলীল বাংলায় কথা বলেন। খন্দকার আব্দুল্লাহ স্ত্রী-সন্তানকে নিয়ে লংআইল্যান্ড এলাকায় বসবাস করেন। নিউইয়র্কে কুইন্সের এস্টোরিয়া আর উডসাইড এলাকায় তাঁর বেড়ে ওঠা। কমিউনিটির বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও তার উপস্থিতি লক্ষণীয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ