Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্ক প্রবাসী শিল্পী টিপু আলম-এর একক কার্টুন প্রদর্শনী “এক কার্টন কার্টুন” ঢাকায়

অনলাইন ডেস্ক পঠিত: 138 বার

প্রকাশিত: February 7, 2020 | 8:19 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ঢাকা: নিউইয়র্ক প্রবাসী শিল্পী টিপু আলম-এর একক কার্টুন প্রদর্শনী “এক কার্টন কার্টুন“ শুরু হয়েছে গত ৫ ফেব্রুয়ারি ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রের চিত্রশালায়। আগত অথিতিদের সবাইকে নিয়েই উদ্বোধন করা হয় প্রদর্শনীর। চিত্রশিল্পী-অভিনেতা সাজু খাদেম শিল্পীকে ‘আর্টিস্ট টক’ পর্বে আমন্ত্রণ জানান। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন অভিনেতা জাহিদ হাসান ও আরফান আহমেদ। প্রদর্শনীতে নিউইয়র্কে টিপুর আঁকা গত দশ বছরের কার্টুন থেকে বাছাই করা ৭৬ টি কার্টুন স্থান পেয়েছে। ক্যাপশন প্রধান কার্টুনগুলোর বিষয়বস্তু বাঙালি ও বাংলাদেশ।

টিপুর পড়াশোনা চিত্রকলায়। ঢাকা ইউনিভার্সিটির চারুকলা থেকে বিএফএ এবং আমেরিকার সিটি ইউনিভার্সিটি অফ নিউইয়র্ক, লেহম্যান কলেজ থেকে এমএফএ ডিগ্রি অর্জন করেছেন। এক যুগের বেশি হয় থিতু হয়েছেন নিউইয়র্ক শহরে। টিপুর প্রথম কার্টুন ছাপা হয় দৈনিক সংবাদ পত্রিকায়। এঁকেছেন দৈনিক ইত্তেফাক, দৈনিক খবর, দৈনিক নিউ নেশন, সাপ্তাহিক রোববার, পাক্ষিক ক্রীড়ালোকসহ অনেক পত্রিকায়! মাঝে সাপ্তাহিক বিচিত্রায় একটি ফোমের বিজ্ঞাপন-কার্টুন এঁকেছেন। কার্টুনিস্ট হিসেবে ক্যারিয়ার শুরুর আগে তিনি মাসিক কার্টুন ম্যাগাজিনে সহ-সম্পাদক হিসাবে কাজ করেছেন। টিপুর প্রবাস জীবনেও চর্চা অব্যাহত রেখেছেন নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা পত্রিকাগুলোতে কার্টুন এঁকে। এরমধ্যে উল্লেখযোগ্য সাপ্তাহিক আজকাল, সাপ্তাহিক কাগজ, সাপ্তাহিক এখন সময়। নিউইয়র্ক আলাউদ্দিনের বিজ্ঞাপন-কার্টুন করছেন সাপ্তাহিক ঠিকানা পত্রিকায়। এখন নিয়মিত কার্টুন আঁকছেন নিউইয়র্কের সাপ্তাহিক প্রবাস-এর জন্য। সপ্তাহব্যাপী এ প্রদর্শনী চলবে ১১ ফেব্রুয়ারি প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV