নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার রানো নেওয়াজ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত হয়েছেন সাপ্তাহিক আজকালের ব্যবস্থাপনা সম্পাদক ও গোল্ডেন এজ হোম কেয়ারের ভাইস প্রেসিডেন্ট রানো নেওয়াজ। ৫ সদস্যের নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন রকি আলিয়ান, মোহাম্মদ আলী, মোহাম্মদ সাঈদ ও নুরুল আজিম। গত ৩১ মার্চ বুধবার গুলশান ট্যারেসে অনুষ্ঠিত লায়নের সভায় এই কমিটি গঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জেএফএম রাসেল। সঞ্চালনায় ছিলেন সাধারন সম্পাদক মশিউর রহমান মজুমদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লায়ন ডিস্ট্রিক্ট ২০-আর২ এর সেকেন্ড ভাইস গর্ভণর শাহ নেওয়াজ।
জানা গেছে, মে মাসের তৃতীয় সপ্তাহে নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে। সভাপতি পদে ইতোমধ্যেই ৩ জন প্রার্থী আগ্রহের কথা ঘোষণা করেছেন। তারা হলেন বর্তমান সভাপতি জেএফএম রাসেল, সাবেক সাধারণ সম্পাদক হাসান জিলানী ও সিনিয়র লায়ন এসএম আলম। এসএম আলম গত বছরও একই পদে নির্বাচন করেছিলেন। সাধারণ সম্পাদক পদে লড়বেন বর্তমান কোষাধ্যক্ষ ও সানম্যান গ্লোবাল মানিট্রান্সফারের সিইও মাসুদ রানা তপন। তার বিপরীতে বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এমএন হায়দার মুকুট নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।
নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের সদস্য সংখ্যা ২ শতাধিক। ক্লাব সদস্যদের রিনিউয়াল ১৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes