Thursday, 22 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে ৩রা মার্চ থেকে সরাসরি কনস্যুলার সেবা!

অনলাইন ডেস্ক পঠিত: 157 বার

প্রকাশিত: March 2, 2021 | 6:05 PM

ইউএসএনিউজঅনলাইন.কম. নিউইয়র্ক: নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে ৩রা মার্চ ২০২১ হতে কনস্যুলার সেবা গ্রহীতাগণ করোনা মহামারীজনিত স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক সরাসরি কনস্যুলার সেবা গ্রহণ করতে পারবেন। এজন্য কোন অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হবে না। তবে যথারীতি ডাকসেবা (Postal Service) অব্যাহত থাকবে। বাংলাদেশ কনস্যুলেটের এক জরুরী বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানান হয়, পূর্বের নিয়মে অফিস চলাকালীন প্রতিদিন সকাল ০৯:৩০ ঘটিকা হতে দুপুর ১:৩০ মিনিট পর্যন্ত সকল প্রকার কনস্যুলার সেবার আবেদন গ্রহণ করা হবে এবং প্রতিদিন বিকাল ৩ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত ডেলিভারী প্রদান করা হবে।

এ প্রেক্ষিতে, সকল সেবাগ্রহীতাগণকে মাস্ক পরিধানসহ অন্যান্য স্থানীয় স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক কনস্যুলেটে আগমনের জন্য অনুরোধ করা যাচ্ছে। যেহেতু করোনা মহামারীর কারণে বর্তমানে নিউইয়র্কের স্থানীয় সরকার কর্তৃক Indoor সমাবেশে একটি নির্দিষ্ট সংখ্যার বেশী জনসমাগমের উপর নিষেধাজ্ঞা রয়েছে, সেহেতু অধিক জনসমাগম হলে স্বাস্থ্যবিধি অনুসরণের স্বার্থে সেবাগ্রাহকদের কনস্যুলেটের বাইরে লাইনে দাঁড়ানোর প্রয়োজন হতে পারে।

ইতোমধ্যে যারা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করেছেন, তারা গৃহীত অ্যাপয়েন্টমেন্ট এর নির্ধারিত সময়ে অথবা অফিস চলাকালীন তাদের সুবিধাজনক সময়ে কনস্যুলেটে এসে সেবা গ্রহণ করতে পারবেন।

জরুরী প্রয়োজনে সকলকে নিম্নবর্ণিত টেলিফোন নম্বর/ই-মেইলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছেঃ

ফোনঃ ২১২-৫৯৯-৬৭৬৭ (সোমবার থেকে শুক্রবার, সকাল ৯:৩০ মিনিট হতে বিকাল ৫:৩০ পর্যন্ত, ছুটির দিন ব্যতিত)

হটলাইন : ৬৪৬-৬৪৫-৭২৪২ (প্রতিদিন ২৪/৭ চালু রয়েছে), ই-মেইল : [email protected]

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ