Tuesday, 20 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-এ ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -২০২২ উদযাপ

অনলাইন ডেস্ক পঠিত: 181 বার

প্রকাশিত: March 27, 2022 | 2:16 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেট জেনারেল যথাযথ মর্যাদায় ও ব্যাপক উৎসাহ–উদ্দীপনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস – ২০২২ উদযাপন করে। স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠান দু’পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্ব শুরু হয় সকাল সাড়ে দশটায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে।

কনসাল জেনারেল ড. মােহাম্মদ মনিরুল ইসলাম কনস্যুলেটের সকল কর্মকর্তা–কর্মচারীসহ জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। দিবসটি উপলক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করা হয়। কনসাল জেনারেলের সভাপতিত্বে দিবসটির গুরুত্ব ও তাৎপর্যের আলােকে একটি আলােচনা সভা অনুষ্ঠিত হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সকল সদস্যসহ ১৯৭১ সালে মহান স্বাধীনতা সংগ্রামে শহীদ বীর মুক্তিযােদ্ধাদের রুহের মাগফেরাত ও দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মােনাজাত ও দোয়ার মাধ্যমে প্রথম পর্ব সমাপ্ত হয়। 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সন্ধ্যায় কনস্যুলেটের মিলনায়তনে একটি অভ্যর্থনা অনুষ্ঠানের আয়ােজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, এমপি অংশগ্রহণ করেন। প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐন্দ্রজালিক নেতৃত্বে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস তুলে ধরেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আর্থ–সামাজিক উন্নয়নে অভূতপূর্ব সাফল্যের জন্য বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রােল মডেল হিসেবে পরিণত হয়েছে উল্লেখ করে সকলকে উন্নয়ন অগ্রযাত্রায় আরাে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য আহ্বান জানান। 

কনসাল জেনারেল তাঁর স্বাগত বক্তব্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ বছরটিতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি হওয়ায় তা অতীব গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি আগামী দিনগুলােতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরাে গভীর ও সুদৃঢ় করার বিষয়ে তার প্রত্যয় ব্যক্ত করেন। 

s, 

উল্লেখ্য, উক্ত অভ্যর্থনা অনুষ্ঠানে ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার অনার’ পদকপ্রাপ্ত ড. ডেভিড নেলিন, ডেভিড উইসব্রোড, সিনেটর জন স্যু, অ্যাসেম্বলি উইমেন ক্যাটেলিনা ক্রুজ, অ্যাসেম্বলি উইমেন জেনিফার রাজকুমারসহ বিভিন্ন দেশের কনসাল জেনারেলগণ, কূটনীতিকগণ, স্বাগতিক দেশের কর্মকর্তাগণসহ দুইশতাধিক অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিশেষভাবে উল্লেখ্য যে, প্রবাসে বসবাসরত বীর মুক্তিযােদ্ধাগণ, রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক, সাংস্কৃতিক ও মিডিয়া অঙ্গনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি অনুষ্ঠানটিকে মহিমান্বিত ও আনন্দঘন করেছে। ঐতিহ্যবাহী বাংলাদেশী খাবার দ্বারা অতিথিদের আপ্যায়ন করা হয়। প্রেস রিলিজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ