Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি বর্ণমালার মাহফুজ: সম্পাদক বাংলা পত্রিকার তাহের

অনলাইন ডেস্ক পঠিত: 73 বার

প্রকাশিত: October 31, 2011 | 1:53 PM

বর্ণমালানিউজ.কম, নিউইয়র্ক: র্নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাপ্তাহিক বর্ণমালার প্রকাশক-সম্পাদক মাহফুজুর রহমান। ২৮ অক্টোবর শুক্রবার অনুস্ঠিত প্রতিদ্দন্দ্বিতার্পর্ণ নির্বাচনে মাহফুজুর রহমান ১৪-১১ ভোটের ব্যবধানে ঢাকার দৈনিক দেশ-র নিউইয়র্ক প্রতিনিধি মনজুর আহমদকে পরাজিত করে আমেরিকায় বাংলাদেশীদের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই প্রতিষ্ঠানটির সভাপতির পদটি জিতে নেন। অন্যদিকে সাধারন সম্পাদক পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় একমাত্র প্রার্থী সাপ্তাহিক বাংলা পত্রিকার সম্পাদক

সভাপতি মাহফুজুর রহমান (বাঁয়ে) সাধারন সম্পাদক আবু তাহের

আবু তাহের বিনা প্রতিদ্বন্দ্দিতায় নির্বাচিত হন। সিনিয়র সহ সভাপতি পদ থেকে বাপস নিউজের হাকিকুল ইসলাম খোকন নাম প্রত্যাহার করে নেয়ায় নিউনেশনের নিউইয়র্ক প্রতিনিধি মাহমুদ খান তাসের পদটি পেয়ে যান। সভাপতির অন্য পদটিতে হাকিকুল ইসলামকে ১৫-১০ ভোটে হারিয়ে আই অন বাংলাদেশের রিমন ইসলাম নির্বাচিত হন।

নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের নির্বাচিনটি কমিউনিটির মধ্যে ব্যপক আলোড়ন সৃষ্টি করে। গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানটির আগামী দুবছরের পরিচালনা কমিটিতে কে বা কারা নির্বাচিত হচ্ছেন তা নিয়ে ব্যপক কৌতুহল পরিলক্ষিত সর্বত্র। নির্বাচনের দিন ক্লাবের অস্থায়ী অফিস জ্যাকসন হাইটসে সকাল ১১ টা থেকে ৭ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। সাংবাদিকদের এই ভোট যুদ্ধ পর্যবেক্ষন করতে কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও ট্রাস্ট্রিবোর্ডের চেয়ারম্যান মুজিব উর রহমান, সোসাইটির সাবেক সাধারন সম্পাদক ও এটিএন ইউএসএর নির্বাহী প্রধান ফখরুল আলম, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি হাসান উজ জামান হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সাবেক সাধারন সম্পাদক তাজুল ইসলাম সহ অনেকেই উপস্থিত ছিলেন। এছাড়িাও নিউইয়র্কের বাংলা সংবাদপত্র ও বাংলাদেশী্ ইলেক্ট্রিক মিডিয়া ও ঢাকার দৈনিকের স্থানীয় প্রতিনিধিরা নির্বাচনী সংবাদ সংগ্রহের জন্য ভীড় করেছিলেন নির্বাচন কেন্দ্রে।

সভাপতি ও একটি সহ সভাপতি পদেই নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজন হয়েছিল একাধিক প্রার্থী থাকায়। অপ্রতিন্দ্বীভাবে যুগ্ম সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাংলা টাইমসের সঞ্জিবন সরকার, কোষাধ্যক্ষ পদে চ্যানেল আইর আবিদ রহমান। কার্যকরী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন দেশ বাংলার সিনিয়র নির্বাহী সম্পাদক খন্দকার আব্দুল কাইয়্যুম, ইউএনএ-র এবিএম এস. আহমেদ (সালাউদ্দি), দেশ বাংলার আলমগীর হোসেন সরকার, বাংলা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ এনশাদ (নিয়াজ), একুশে টিভির আজাদ আহমেদ, বাপস নিউজের সরদার আল মামুন। কার্যকরী সদস্য পদের দুই প্রার্থী বাপস নিউজের এবিএম, সালেহ উদ্দীন ও বাংলা পত্রিকার ফারজানা ইয়াসমীন লুসির মনোনয়ন পত্র বাতিল হয়ে যায়। কার্যকরী সদস্যের নয়টি পদের শুন্য ৩টি পদ পরবর্তীতে কো অপ্ট করা করা হবে।

মূলত: সভাপতির গুরুত্বপূর্ণ পদের নির্বাচনকে ঘিরে ক্লাবের সদস্যদের প্রকাশনা হাউসগুলো নীরবে দুটি শিবিরে জোটবদ্ধ হয়ে নিজেদের শক্তি পরীক্ষায় নেমেছিল। বাংলা পত্রিকার নিয়মিত কলাম লেখক ও ঢাকার দৈনিক আমার দেশ‘র প্রতিনিধি মনজুর আহমদকে নেপথ্যে শক্তি যোগায় বাংলা পত্রিকা। অন্যদিকে সাপ্তাহিক বর্ণমালার সম্পাদক মাহফুজুর রহমানকে নেপথ্যে সমর্থন দেয় সাপ্তাহিক বাংলাদেশ, বার্তা সংস্থা বাপস নিউজ ও সাপ্তাহিক বিজয়। আর দুই প্রতিদ্বন্দ্বির সমর্থনে সাপ্তাহিক দেশ বাংলা বিভক্ত হয়ে শক্তি যোগায়। আর স্ব স্ব অবস্থানে থেকে প্রথম আলো, চ্যানেল আই, একুশে টিভি ও বার্তা সংস্থা ইউএনএর প্রতিনিধিরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।

প্রেসক্লাবের উপদেষ্ঠা বর্ষিয়ান সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ফাজলে রশিদ ছিলেন প্রধান নির্বাচন কমিশনার। ভোট গগণা শেষে ফাজলে রশিদ ফল ঘোষণা করেন। তার সহযোগী অপর দুই কমিশনার হলেন নিনি ওয়াহিদ ও শিহাবউদ্দিন কিসলু।

ফল ঘোষনা শেষে আয়োজিত সংক্ষিপ্ত বক্তৃতা পর্বটিতে তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বর্ণমালা সম্পাদক মাহফুজুর রহামন তার এই বিজয়কে জীবনের শ্রেষ্ট আনন্দের সাথে তুলনা করে বলেন, শুধু আনন্দ নয় এর সাথে রয়েছে বিরাট গর্ব। আর সেই গর্বটি করার সুযোগ করে দিয়েছেন প্রথিতযশা সাংবাদিক বিএফইউজের সাবেক সহ সভাপতি ও ডিইউজের সাবেক সভাপতি মনজুর আহমদ প্রতিদ্বন্দ্বিতা করে। তিনি সকল ভোটরকে নির্বাচন পক্রিয়ায় অংশ নিয়ে পক্ষে-বিপক্ষে ভোট প্রদান করে ক্লাবকে একটি গতিশীল সংগঠনে পরিণত করতে ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জানান।

নির্বাচিত সাধারন সম্পাদক বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের তারŸক্তব্যে মনজুর আহমদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করে তাকে সাংবাদিকতার মহিরুহ অ্যাখ্যায়িত করে আগামী দিনে ক্লাব পরিচালনায় তার মূল্যবান পরামর্শ গ্রহণের কথা উল্লেখ করে বলেন, শুধু নির্বাচিতরাই নয় ক্রাবের সকল সদস্যই ক্লাব পরিচালনায় সক্রিয় অংশ নিয়ে ক্লাবকে উত্তরোত্তর অগ্রগতির পথে নিয়ে যাবেন।

বিদায়ী কমিটির সাধারন সম্পাদক শেখ সিরাজুল ইসলাম নির্বাচন কমিশনকে নির্বাচন পরিচালনায় সার্বক্ষণিক সহযোগিতা প্রদান করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV