Thursday, 22 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বনভোজন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 42 বার

প্রকাশিত: July 19, 2023 | 8:29 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সহকর্মীদের ঐক্যের মিলনে দিনব্যাপী হলো নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বনভোজন। ১৫ জুলাই শনিবার হেকশেয়ার স্টেট পার্কে আগত অতিথিদের নিয়ে বনভোজনের উদ্ভোধন করেন নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও টাইম টেলিভিশন সিইও আবু তাহের। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান স্পসর আশা হোম কেয়ারের সিইও ইঞ্জিনিয়ার আকাশ রহমান,চেয়ারম্যান আশা রহমান, দেশের জনপ্রিয় সংগীত শিল্পী সেলিম চৌধুরী, বাংলাদেশ সোসাইটির যুগ্ন সম্পাদক আমিনুল চৌধুরী, রুপসী চাঁদপুর সভাপতি ফখরুল ইসলাম মাসুম, চৌদ্দগ্রাম সোসাইটির সভাপতি ও যুক্তরাষ্ট্রে কাজী ফাউন্ডেশনের প্রেসিডেন্ট কাজী এনামুল হক, চিটাগং এসোসিয়েশন অব নর্থ আমেরিকার সমন্বয়কারি মাকসুদ এইচ চৌধুরী, যুক্তরাষ্ট্রে শাপলা ওয়েল ফেয়ার সেক্রেটারি রুহুল আমিন, কুমিল্লা সমিতির সেক্রেটারি আল আমিন, এস্টোরিয়া ডিজিটাল ট্রাভেল স্বত্তাধিকারি নজরুল ইসলাম, সেবা হোল্ডিংস ব্যবস্থাপনা পরিচালক মিনহাজুল ইসলাম সিয়াম , টিডি এস ইন্স্যুরেন্সের সিইও দেওয়ান সবুজসহ নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাংবাদিক ও কমিউনিটির নেতৃবৃন্দ। বনভোজনের র‍্যাফেল ড্র প্রথম পুরুষ্কার ঢাকা নিউইয়র্ক ঢাকা বিমান টিকেট ভাগ্যবান বিজয়ী আশা হোম কেয়ারের এরিয়া ম্যানেজার শাহান ইসলাম। প্রথম পুরুষ্কার স্পন্সর করে আশা হোম কেয়ার। দ্বিতীয় পুরুষ্কার স্বর্নের চেইন বিজয়ী নিউইয়র্ক কাগজের সম্পাদক আফরোজা ইসলাম । দ্বিতীয় স্পন্সর করেন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ও ফাতেমা ব্রাদার্স’র পরিচালক কমিউনিটি বোর্ড মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ার। সর্বাধিক পুরুষ্কার স্পসর করেন নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের কার্যকরী সদস্য সাপ্তাহিক মুক্তচিন্তা সম্পাদক ফরিদ আলম। বক্তব্য রাখেন পিকনিক প্রস্তুতি কমিটির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সৈয়দ খসরু, মমিন মজুমদারর,সাবেক সাধারন সম্পাদক শিবলি চৌধুরী কায়েস, সঞ্চালনা করেন মনোয়ারুল ইসলাম। ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য হাবিব রহমান, এবিএম সালাহ উদ্দিন আহমেদ, দিদার চৌধুরী, মাহাতির ফারুকী, মাওলানা আহমেদ রশীদ, সানাউল হক, যুগান্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান ও জাহিদ রহমান
র‍্যাফেল ড্র ও খেলা, চিত্রাংকন প্রতিযোগিতা পরিচালনা করেন সাংবাদিক ফরিদ আলম।সভাপতির বক্তব্যে টাইম টেলিভিশনের সিইও আবু তাহের বলেন, প্রবাসে বাংলা মিডিয়ার প্রথম বৃহত্তম সংগঠন নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব। তাই কমিউনিটির কাছে আমাদের দায়বদ্ধতাও অনেক। কমিউনিটির পাশে সবসময়ই রয়েছে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব।
আশা হোম কেয়ারসহ আগত অতিথিদের ধন্যবাদ জানান।
আশা হোম কেয়ারের সিইও ইঞ্জিনিয়ার আকাশ রহমান বলেন, নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির আশা আকাঙ্ক্ষার প্রতিপলনে কাজ করছে আশা হোম কেয়ার। আমাদের শ্লোগান কমিউনিটির “পাশে সবসময়”। এই নীতিতেই এগিয়ে যাবো আমরা।
বনভোজনে অংশ গ্রহনের সুযোগ নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবকে ধন্যবাদ জানান আকাশ রহমান ও আশা রহমান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ