Sunday, 25 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি কমান্ডার নূরনবীর মৃত্যুতে নিউজার্সিতে শোক সভা

অনলাইন ডেস্ক পঠিত: 130 বার

প্রকাশিত: July 6, 2019 | 12:31 AM

নিউজার্সি থেকে বিশ্বজিৎ দে বাবলু : নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার নূরনবীর মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত হয়েছে নিউজার্সির প্যাটারসন সিটিতে। গত বুধবার সন্ধ্যায় নিউজার্সি স্টেট আওয়ামী লীগের উদ্যেগে প্যাটারসন সিটির বেঙ্গল ইন্সুরেন্স হল রুমে অনুষ্ঠিত হয় ওই সভা। নিউজার্সি ষ্টেট আওয়ামী লীগের সহ সভাপতি, মুক্তিযুদ্ধা ইসহাক মিয়ার সভাপতিত্বে সভার শুরুতে পবিত্র কোরআনে পাক থেকে তেলাওয়াত করে কমান্ডার নুরুন্নবী সহ মুক্তিযুদ্ধা ও ১৫ই আগষ্টে জাতির জনক বঙ্গবন্ধুর পরিবারের সকল শহিদের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন হাফিজ মৌলানা আলাউদ্দিন, সভায় এক মিনিট দাড়িয়ে সকল শহিদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। 

সভাটি পরিচালনা করেন নিউজার্সি ষ্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ। মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সদস্য সুজন আহমেদ সাজু, আওয়ামী লীগ নেতা আজমল আলী, সৈয়দ সওকত আলী, আঃ মতিন, আবুল কাসেম আনোয়ার সাদাত, মোঃ সাহাব উদদীন, আনোয়ার চৌধুরী পারেক, প্রফেসর তাজ উদ্দিন,আঃ গনি,মনাফ আলী এখলাছ মিয়া, আঃ হক, হাবিবুর রহমান, রাজন আহমেদ (খছরু), আঃ মান্নান, সিরাজ মিয়া, আঃ ওয়াদুদ, হেলাল আহমেদ, শায়েখ চৌঃ, আয়না মিয়া, ইমানুল হক, এম,এ রহমান, কমর উদ্দিন সহ আরো অনেকে। সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ