Friday, 23 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

নিউইয়র্ক মহানগর বিএনপি দক্ষিনের বাংলাদেশের বিজয় দিবস উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 20 বার

প্রকাশিত: December 20, 2022 | 1:35 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক:  নিউইয়র্ক মহানগর বিএনপি দক্ষিনের আয়োজনে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কাবাব কিং রেস্টুরেন্টের পার্টি হলে ১৬ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা সংগঠনের আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম রেজা। সভা পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা সংগঠনের সদস্য সচিব মোঃ বদিউল আলম তার সহযোগিতায় ছিলেন যুগ্ন সদস্য সচিব সাইদুর খান ডিউক, সভায় প্রধান অতিথি ছিলেন লংআইলেন্ড ইউনিভার্সিটির অধ্যাপক ও বিশিষ্ট লেখক ডঃ শওকত আলী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক গোলাম ফারুক শাহিন, নিউইয়র্ক স্টেইট বিএনপির আহ্বায়ক মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমান।

বিজয় দিবস উপলক্ষে নিউইয়র্ক মহানগর বিএনপি (দক্ষিণ)’র সমাবেশে সভাপতির বক্তব্যে হাবিবুর রহমান সেলিম রেজা বলেন, ‘ঢাকায় গণসমাবেশে ঘোষিত বিএনপির ১০ দফা কর্মসূচি হচ্ছে বাংলাদেশের জনগণের মুক্তির সনদ। তাই দেশপ্রেমিক প্রতিটি প্রবাসীর প্রতি উদাত্ত আহবান রাখছি এই কর্মসূচির পক্ষে জনমত সৃষ্টির অভিপ্রায়ে সরব হওয়ার জন্যে।’

নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের কাবাব কিং রেস্টুরেন্টের পার্টি হলে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে এই আলোচনা সভায় বিপুলসংখ্যক নেতা-কর্মীর সমাগম ঘটে।

প্রধান অতিথি লং আইল্যান্ড ইউনিভার্সিটির অধ্যাপক ডঃ শওকত আলী বলেন, বাংলাদেশের নাজুক পরিস্থিতির উত্তরণে বিএনপির চেতনায় উজ্জীবিত সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক গোলাম ফারুক শাহিন বলেন, বিজয়ের চেতনা আজ ভুলুণ্ঠিত। গণতন্ত্রকে নির্বাসনে পাঠানো হয়েছে। নিউইয়র্ক স্টেট বিএনপির আহবায়ক মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমান বলেন, বাংলাদেশে কেয়ারটেকার সরকার গঠনের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা সরব থাকবো।

সভায় নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্হিত থেকে বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) এর বিএনপির যুগ্ম আহবায়ক এমলাক হোসেন ফয়সাল, রুহুল আমিন নাসির, খলকুর রহমান এবং নাসির উদ্দিন, যুগ্ম সদস্য সচিব সাইদুর খান ডিউক, স্টেট বিএনপি যুগ্ম সদস্য সচিব রিয়াজ মাহমুদ, মহানগর (উত্তর)’র যুগ্ম সদস্য সচিব কামরুল হাসান, সাবেক ছাত্রনেতা জাফর তালুকদার, শ্রমিক দলের সভাপতি জাহাংগীর এম আলম, মুক্তিযোদ্ধা দলের সাধারন সম্পাদক মো. সুরুজ্জামান, যুক্তরাষ্ট্র মহিলা দলের নেত্রী সৈয়দা মাহমুদা শিরিন, মহানগর বিএনপি (দক্ষিণ)’র যুগ্ম আহবায়ক শাহাদাৎ হোসেন রাজু, রিপন মিয়া, যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন দিপু, জোহরা বেগম এবং শেখ জহির, নিউইয়র্ক স্টেট বিএনপির যুগ্ন আহবায়ক বদরুল হক আজাদ, দেওয়ান কাউছার, মো. আশরাফ হোসেন এবং আনিসুর রহমান, যুক্তরাষ্ট্র যুবদলের যুগ্ম সম্পাদক আমানত হোসেন আমান, যুবদল নেতা মনিরুল ইসালাম মনির, শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি মোস্তাক আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, মহানগর দক্ষিণের সদস্য গোলাম এন হায়দার মুকুট, সুমন সরদার, কৃষিবিদ সুলাইমান, তরিকুল ইসলাম পিন্স, সুলতান আহম্মেদ ভূইয়া, মিজানুর রহমান মিজান, মারুফ আহম্মেদ, জামালুর রহমান চোধুরী, নিউইয়র্ক স্টেট বিএনপির সদস্য মো. মোতাহার হোসেন, আব্দুল কাইউম, হায়দার আলী খান, মোসলেউদ্দিন মুসা, মহানগর উত্তরের সদস্য মো. লিয়াকত আলী, সুলতান মাহমুদ সিদ্দিকি,শাহজাহান টিপু, মনিরুল ইসলাম আলমগীর।

আরো ছিলেন মহানগর দক্ষিণের নেতা মো.হুমায়ুন কবির, ফয়সাল হোসেন, মো. আকন্দ, শফিকুর রহামান তপু, খাইরুল কবির, তহমিনা আক্তার, মো. মোসলে উদ্দিন, মিজান রহমান, মো. দিদার হোসেন মরিয়ম বেগম, মোহাম্মদ খান প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ