Friday, 23 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট ৩৬ সদস্য পদপ্রার্থী মেরি জোবাইদার নির্বাচনী অফিস উদ্বোধন

অনলাইন ডেস্ক পঠিত: 18 বার

প্রকাশিত: December 1, 2025 | 3:11 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক স্টেটের অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট ৩৬-এর আসন্ন নির্বাচনে অ্যাসেম্বলী সদস্য পদপ্রার্থী বাংলাদেশী-আমেরিকান মেরি জোবাইদার নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। ৩৬-৫০ ৩৮ স্ট্রীট, লং আইল্যান্ড সিটি, নিউইয়র্ক ১১১০১ ঠিকানায় গত ১৬ নভেম্বর রোববার সন্ধ্যায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে ফিতা কেটে এর উদ্বোধন করা হয়। এসময় মেরি জোবায়দা সহ বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাবেক সভাপতি নার্গিস আহমেদ, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহীম হাওলাদার, নিউকো’র প্রতিষ্ঠাতা মোহাম্মদ চৌধুরী রানা, বাংলাদেশী আমেরিকান এডভোকেসী গ্রুপ (বাগ) সভাপতি জয়নাল আবেদীন, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট এবাদ চৌধুরী, শামসুল হক, আমিন মেহেদী, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সভাপতি সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন সহ অন্যান্য কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খবর ইউএনএ’র।


অনুষ্ঠানে মেরী জোবাইদা তার বক্তব্যে তাকে সার্বিকভাবে সহযোগিতা ও সমর্থন করার জন্য উপস্থিত সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে জয় হবেই। তিনি বলেন, তার নির্বাচনী এলাকায় শুধু বাংলাদেশী কমিউনিটি নয়, অন্যান্য কমিউনিটিও তাকে সমর্থন ও সহযোগিতা দিচ্ছেন। তাই সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা জয় নিশ্চিত করবে।
অনুষ্ঠানে উপস্থিত সকলে দলমত নির্বিশেষে মেরী জোবাইদা-কে সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দেন এবং নির্বাচন পরিচালনার জন্য ফান্ড রেইজিং জোরদার করার উপর গুরুত্বারোপ করেন।
এদিকে নিউইয়র্ক ষ্টেট সিনেটর জন সি ল্যু মেরী জোবাইদা-কে এনডোর্সমেন্ট করেছেন। অপরদিকে মেরী জোইদা প্রতিদিনই তার নির্বাচনী এলাকায় গণ সংযোগ চালিয়ে যাচ্ছেন। মসজিদে মসজিদে, গ্রোসারীতে, রাজপথে চলছে লিফলেট বিতরণ।
উল্লেখ্য, অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট ৩৬-এর সদস্য জোহরান মামদানী নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য হওয়ায় এই আসনে মেরী জোবাইদা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ