নিউইয়র্ক ষ্টেট যুবদলের সহ সভাপতি বিএম বাদশাহর ইন্তেকাল, শুক্রবার বাদ জুমা জানাজা
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্ক ষ্টেট যুবদলের সহ সভাপতি প্রবাসী বাংলাদেশিদের পরিচিত মুখ বিএম বাদশাহ (৬২) হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—রাজেউন)। ৯ আগস্ট বুধবার দুপুর ২টায় কুইন্স বুলেভার্ডস্থ একটি মোটেলে তার হার্ট অ্যাটাক হয়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বিএম বাদশা’র দেশের বাড়ি খুলনার বাগেরহাটে। ব্যক্তিগত জীবনে বিবাহিত। ২৩ বছরের একটি ছেলে রয়েছে তাঁর। ম্যানহাটনে একটি গিফট শপে কাজ করতেন। উডসাইডে দীর্ঘদিন বসবাস সম্প্রতি তিনি জামাইকায় মুভ করেছিলেন। তার মৃত্যুর খবরে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
যুক্তরাষ্ট্র বিএনপি এবং অংগসংগঠনের পক্ষে থেকে শোক ও সমবেদনা জানানো হয়েছে। শোকবার্তায় বিএম বাদশাকে একজন নিষ্ঠাবান সংগঠক উল্লেখ করে তার আত্মার মাগফেরাত কামনা করা হয়। ১১ আগস্ট শুক্রবার বাদ জুমা উডসাইডের আহলে বায়াত মসজিদে জানাজা শেষে নিউজার্সীর মালবরো মমুসলিম কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে বলে জানান বিএনপি নেতা গোলাম ফারুক শাহীন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল