নিউইয়র্ক সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে নিউইয়র্ক থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্ক স্থানীয় সময় রাত ১১টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে গত ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে এটি ছিল তাঁর প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ।
সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেন। তাঁর ভাষণে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, বৈশ্বিক শান্তি ও সহযোগিতা, জলবায়ু পরিবর্তনের প্রভাব, রোহিঙ্গা সংকটসহ আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু গুরুত্ব পায়।
জাতিসংঘ অধিবেশনের পাশাপাশি প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, রোহিঙ্গা সংকট এবং মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা নিয়ে আয়োজিত বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক ও অনুষ্ঠানে অংশ নেন। এসব আয়োজনে সংশ্লিষ্ট আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন তিনি।
সফরের বিভিন্ন পর্যায়ে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এসব আলোচনায় বাংলাদেশ ও সংশ্লিষ্ট দেশগুলোর পারস্পরিক সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, উন্নয়ন সহযোগিতা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে আসে।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকারগুলো তুলে ধরার পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয়েও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান এখন দেশের উদ্দেশে যাত্রা করেছেন।
- নিউইয়র্কের ব্রুকলীনে কুনু-ফিরোজ প্যানেলের নির্বাচনী সভা: ‘মিথ্যা প্রতিশ্রুতি নয়, জবাবদিহিমূলক সোসাইটি গড়তে চাই’
- নিউইয়র্কে জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার বাংলাদেশের প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা রহমান
- যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা!
- নিউইয়র্কে অধ্যক্ষ সুশান্ত রঞ্জন দেব এর পরলোক গমন
- New York Attorney General James Calls on Congress to Protect Americans from Unchecked AI Development
- FORMER POSTAL WORKER CHARGED WITH CASHING STOLEN U.S. TREASURY CHECKS
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আড্ডা রেস্টুরেন্টের দ্বিতীয় শাখা
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন অনুষ্ঠিত: নতুন কমিটি ঘোষণা, মাওলানা ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার মর্যাদা দেওয়ার দাবি