Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটির কুইন্স কমিউনিটি বোর্ডে ৮ বাংলাদেশী

অনলাইন ডেস্ক পঠিত: 72 বার

প্রকাশিত: April 5, 2021 | 10:53 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্ক সিটির কুইন্সে লক্ষেরও বেশী বাংলাদেশী অভিবাসীর বসবাস বলে ধারণা করা হয়। কুইন্সের জ্যাকসন হাইটস-এলমহার্স্ট ও জ্যামাইকায় বাংলাদেশীদের ঘনবসতি। সংখ্যাধিক্যের কারনে এসব এলাকার কমিউনিটি বোর্ডে ক্রমশ: বাংলাদেশীদের অন্তর্ভূক্তির মাধ্যমে আঞ্চলিক উন্নয়ন কর্মসূচীতে বাংলাদেশীদের মতামত প্রকাশের ও নেতৃত্ব দানের সুযোগ সৃষ্টি হচ্ছে। কুইন্স বরোর নতুন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণের পর ডোনাভান রিচার্ড কমিউনিটি বোর্ডগুলিতে বাংলাদেশীদের আরো বেশী অন্তর্ভূক্তি করে প্রশংসার দাবীদার হয়েছেন। গত তিন দশক ধরে নিউইয়র্ক স্টেট ও শহরে সবচেয়ে বর্ধিষ্ণু জনগোষ্ঠী হচ্ছে বাংলাদেশীরা। ব্যবসা-বাণিজ্য এবং হোয়াই কালার জবের পাশাপাশি এদেশের রাজনীতির সাথে মিশে যাওয়ার প্রক্রিয়ার মধ্যেও এগিয়ে যাচ্ছেন বাংলাদেশীরা।

কুইন্সের রাজনীতিতে বাংলাদেশীদের গুরুত্ব বাড়ার সাথে সাথে কমিউনিটি বোর্ডগুলোতে তাদের অন্তর্ভূক্তির মাধ্যমে বাংলাদেশীদের আস্থা অর্জনের চেষ্ঠাও করছেন কুইন্স থেকে নির্বাচিত সিটি কাউন্সিল ও স্টেট পর্যায়ের বিভিন্ন জনপ্রতিনিধিরা। প্রতি দুই বছর কমিউনিটি বোর্ড সদস্য পদের জন্য বায়োডাটা জমা নেয়া হয়। তা থেকে বোরো প্রেসিডেন্ট অর্ধেক এবং বাকী অর্ধেক নির্বাচিত জনপ্রতিনিধিদের সুপারিশের ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত হন

এবারও কুইন্সের বিভিন্ন কমিউনিটি বোর্ডের মেম্বার হিসেবে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি কমিউনিটির সমাজকর্মী ও রাজনৈতিকরা। এখন পর্যন্ত ৮ জন বাংলাদেশি কমিউনিটি বোর্ড মেম্বার পদে নিয়োগ পেয়ে চিঠি পেয়ছেন। এর মধ্যে পুন: নিয়োগ পেয়েছেন ৫ জন। আর নতুন নিয়োগ পেয়েছেন তিন জন। পুন: নিয়োগপ্রাপ্তরা হলেন শাহ নেওয়াজ (কমিউনিটি বোর্ড-১২), আব্দুল মুকিত চৌধুরী (কমিউনিটি বোর্ড-৩), মোহাম্মদ আলী (কমিউনিটি বোর্ড-১২), আবদু রহিম হাওলাদার (কমিউনিটি বোর্ড-৩), তৈয়বুর রহমান হারুন (কমিউনিটি বোর্ড-৮)। নতুন নিয়োগপ্রাপ্তরা হলেন আহসান হাবিব (কমিউনিটি বোর্ড-৮), ফাহাদ সোলায়মান (কমিউনিটি বোর্ড-৩) এবং আহনাফ আলম (কমিউনিটি বোর্ড-১২)। পুন নিয়োগপ্রাপ্ত শাহনেওয়াজ জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন-জেবিবিএ’র সভাপতি ও গোল্ডেন এজ হোম হেলথ কেয়ার এবং এনওআই ইন্স্যুরেন্সের প্রেসিডেন্ট এবং সিইও। এছাড়া তিনি কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নি-ডিএ এর এডভাইজার। আবদুল মুকিত চৌধুরী বাংলাদেশের একজন বীর মুক্তিযোদ্ধা এবং কমিউনিটি এক্টিভিস্ট। আবদু রহিম হাওলাদার বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি ও পপুলার ড্রাইভিং স্কুলের কর্ণধার। মোহাম্মদ আলী বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ ও রিয়েল এস্টেট ব্যবসায়ী। তৈয়বুর রহমান হারুন কমিউনিটি এক্টিভিস্ট। নতুন নিয়োগপ্রাপ্ত আহসান হাবিব জ্যামাইকার বিসমিল্লাহ সুপার মার্কেটের কর্ণধার এবং আরাফা ইসলামিক সেন্টারের জয়েন্ট সেক্রেটারি। ফাহাদ সোলায়মান জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন-জেবিবিএ’র পরিচালক ও মূলধারার রাজনীতিক। আহনাফ আলম নিউ আমেরিকান ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট।

কমিউনিটি বোর্ড মেম্বার একটি অবৈতনিক পদ। কমিউনিটি বোর্ড সদস্যদের বোরো প্রেসিডেন্টের অফিস নিয়োগ করে। বোর্ড সদস্যরা তাদের কমিউনিটির উন্নয়নমূলক বিভিন্ন কমিটির সদস্য হিসেবে কাজ করেন। এর মধ্যে জোনিং, শিক্ষা প্রতিষ্ঠান ও ট্রান্সপোর্টেশনসহ নানা বিষয় রয়েছে। নিয়োগপ্রাপ্ত বোর্ড মেম্বারদের মেয়াদকাল দুই বছর। বর্ণমালা নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV