নিউইয়র্ক সিটির স্পেশালাইজড হাইস্কুল ভর্তি পরীক্ষা বিষয়ে মামুন’স টিউটোরিয়ালের পেরেন্ট-টিচার কনফারেন্স: পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যাপক প্রস্তুতির বিকল্প নেই
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সিটির স্পেশালাইজড হাইস্কুলসমূহে ভর্তি প্রতিযোগিতা দিন দিন বেড়েই চলেছে। তীব্র প্রতিযোগিতামূলক এ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে শিক্ষার্থীদের ব্যাপক প্রস্তুতির বিকল্প নেই। গত ১১ এপ্রিল শনিবার সিটির স্পেশালাইজড হাইস্কুল ভর্তি পরীক্ষা বিষয়ে মামুন’স টিউটোরিয়ালের ব্রঙ্কস শাখায় অনুষ্ঠিত পেরেন্ট-টিচার কনফারেন্সে টিউটোরিয়ালের প্রিন্সিপ্যাল শেখ আল মামুন এ কথা বলেন। কনফারেন্সে তিনি স্পেশালাইজড হাইস্কুল ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণের নিয়ম-কানুন, প্রস্তুতিসহ নানা পরামর্শ তুলে ধরেন। সিটির স্পেশালাইজড হাইস্কুল ভর্তি পরীক্ষা আগামী নভেম্বরের মাঝামাঝি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
পেরেন্ট-টিচার কনফারেন্সে মূলধারার ম্যাথ টিচার শেখ আল মামুন জানান, স্টাইভ্যাসেন্ট, ব্রুকলীন টেক, ব্রঙ্কস সায়েন্সসহ ৮টি হাই স্পেশালাইজড স্কুলে নবম গ্রেডে ভর্তির জন্যে প্রতি বছর প্রায় ৩০ হাজার ছাত্র-ছাত্রী লিখিত পরীক্ষায় অংশ নেয়। ভর্তির সুযোগ পায় মাত্র ৪০০০ জন। তিনি বলেন, সিটির স্পেশালাইজড হাই স্কুলগুলোতে ভর্তি প্রতিযোগিতা দিন দিন বেড়েই চলেছে। তীব্র প্রতিযোগিতামূলক এ ভর্তি পরীক্ষার জন্য শিক্ষার্থীদের প্রস্তুতি নিতে হবে ব্যাপকভাবে। বিশেষ গুরুত্ব দিতে হবে ইংলিশ ও ম্যাথ শিক্ষায়। তিনি জানান, তার প্রতিষ্ঠানের আন্তরিক প্রচেষ্টায় বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী স্পেশালাইজড হাই স্কুল স্টাইভেসেন্ট, ব্রঙ্কস সায়েন্স, ব্রুকলিন টেকসহ সিটির নামীদামি হাইস্কুলে ভর্তির সুযোগ পেয়েছে।
শেখ আল মামুন বলেন, পরীক্ষার আগের দিন পর্যন্ত শিক্ষার্থীদের স্কুলের হোমওয়ার্কের পাশাপাশি মডেল টেস্টগুলো রিভাইজ করা উচিত। পরীক্ষার্থীদের নানা পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, পরীক্ষার্থীদের প্রথমে অঙ্কের উত্তর দিয়ে শুরু করা ভালো। এরপর ইংলিশের উত্তর দেয়া যেতে পারে। কনফারেন্সে অভিভাবকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন তিনি।
পেরেন্ট-টিচার কনফারেন্সে টিউটোরিয়ালের ইংলিশ শিক্ষক স্কটও অভিভাবক-শিক্ষার্থীদের উদ্দেশে নানা পরামর্শ প্রদান করেন।
শেখ আল মামুন বলেন, একজন ছাত্র ভালো স্কুলে ভর্তি হতে পারলে তার জন্য স্কলারশিপসহ ভালো কলেজ-বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়। ছেলে-মেয়েদের ভালো ফলাফল নিশ্চিত করতে নিয়মিত পড়া-শুনা, হোমওয়ার্কের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন থাকা বাঞ্চনীয় বলে জানান তিনি।
তিনি জানান, তার টিউটোরিয়ালে রিজেন্টস, সিটি ওয়াইড টেস্ট, এসএটি, পিএসএটি, রিজেন্টসসহ স্পেশালাইজড স্কুলে ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য নিয়মত কোর্স চালু রয়েছে। হোমওয়ার্কে সহায়তাসহ অন্যান্য কোর্সও রয়েছে। এখানে কিন্ডারগার্টেন থেকে শুরু করে ১২ গ্রেড পর্যন্ত ছাত্র-ছাত্রীদের আফটার স্কুল, উইকেন্ড হোমওয়ার্কসহ সিটি এবং স্টেটের প্রস্তুতি সহায়তা দেয়া হয়।
শেখ আল মামুন জানান, শিক্ষক হিসেবে নিজের সরাসরি তত্ত্বাবধানে সিটির বিভিন্ন স্কুলের অভিজ্ঞ শিক্ষক, আমেরিকান কলেজ-বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র-ছাত্রীরা তার এখানে শিক্ষা দান করছেন নিয়মিত। মামুন’স টিউটোরিয়ালের ফোন : ৯১৭-৫৬১-১০৯০, ৩৪৭-৬৫৭-০৫৩০ এবং ৭১৮-৫০৭-২১১৩।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion