নিউইয়র্ক সিটির স্বল্প আয়ের আবাসনে বিনামূল্যে দ্রুতগতির ইন্টারনেট সেবা চালু হচ্ছে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক সিটির স্বল্প আয়ের আবাসিক ভবনগুলোতে দ্রুতগতির ইন্টারনেট সেবা সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন মেয়র জোরান মামদানি। সোমবার ঘোষিত “নেবারহুড ইন্টারনেট প্রোগ্রাম” নামের এই উদ্যোগটি নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ ও নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির যৌথ প্রকল্প। এর মাধ্যমে আগামী দুই বছরে ব্রঙ্কস ও আপার ম্যানহাটনের ৭০০টিরও বেশি নিম্নআয়ের পরিবারে বিনামূল্যে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দেওয়া হবে।
মেয়র মামদানি বলেন, ইন্টারনেট এখন চাকরি পাওয়া, শিশুদের বিনামূল্যের সেবা খোঁজা এবং সিটির বিভিন্ন সুযোগ গ্রহণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক নিউইয়র্কবাসীর জন্য এখনো ইন্টারনেট সেবা অপ্রতুল বা ব্যয়বহুল। তাই এই ২০ লাখ ডলারের বিনিয়োগ ডিজিটাল বৈষম্য কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই প্রকল্পটি ফেডারেল অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে, যার তহবিল নিশ্চিত করেছেন কংগ্রেসম্যান রিচি টরেস। প্রকল্পটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি।
টরেস বলেন, “ডিজিটাল বিভাজন এখন আর তাত্ত্বিক বিষয় নয়, এটি দক্ষিণ ব্রঙ্কসসহ অনেক পরিবারের জন্য দৈনন্দিন বাধা। বর্তমান অর্থনীতিতে অনলাইনে না থাকলে সুযোগ থেকে বঞ্চিত হতে হয়।”
পরিকল্পনা অনুযায়ী, প্রকল্পটি সম্পন্ন হলে ৫০টিরও বেশি ভবনে ব্রডব্যান্ড সংযোগ স্থাপন করা হবে, যার ফলে হাজারো পরিবার বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবে।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের