Friday, 5 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটি কাউন্সিল বিশেষ নির্বাচন: এটর্নি সোমা সাঈদের প্রতি ব্যাপক সমর্থন

অনলাইন ডেস্ক পঠিত: 88 বার

প্রকাশিত: January 10, 2021 | 11:44 PM

ইউএসএনিউজঅনলাইন.কম. ডেস্ক. নিউইয়র্ক: নিউইয়র্কের সিটি কাউন্সিল ডিস্ট্রিক-২৪ কুইন্স এর বিশেষ নির্বাচনে প্রার্থি এটর্নি সোমা সাঈদ। কুইন্স কাউন্টি ওমেন’স বার এসোসিয়েশনের প্রেসিডেন্ট সোমা সাঈদের প্রতি বিভিন্ন স্তরের রাজনৈতিক, সামাজিক ও দাতব্য প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ব্যাপকভাবে সমর্থন জানিয়েছেন। সাধারণ জনগণের অধিকার আদায়ের জন্য নিবেদিত প্রাণ সোমার প্রতি বিভিন্ন মহল থেকে জানানো হয়েছে অভিনন্দন। কাউন্সিল মেম্বার ররি ল্যান্সম্যান গভর্নরের কার্যালয়ে বিশেষ পরামর্শকের দায়িত্ব থেকে পদত্যাগ করায় এই পদটি শূন্য হয়। ফলে এই পদে আগামী ২ ফেব্রুয়ারি বিশেষ নির্বাচন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য যে, বিজয়ী প্রার্থী ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত কাউন্সিল মেম্বার হিসাবে দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশি বংশোদ্ভূত সোমা সাঈদ বারো বছর বয়সে যখন আমেরিকা আসেন তখন থেকেই কুইন্সে বসবাস করছেন। এতে কুইন্সের মানুষের সাথে তার এক আত্মিক বন্ধন গড়ে উঠে। নারী-পূরুষ, ধর্ম-বর্ণ, ছোট-বড় নির্বশেষে সকলের প্রতিই সহযোগিতার হাত বাড়িয়ে দেন সোমা সাঈদ। মানব সেবা তাঁর সহজাত প্রবৃত্তি। আইন অধ্যয়নের পর এটর্নি হিসাবে দায়িত্বভার গ্রহণ করায় কমিউনিটির লোকজন আরোও ব্যাপক সহযোগিতা পেতে থাকেন সোমা সাঈদের কাছ থেকে। তিনি তাঁর দায়িত্ববোধকে কমিউনিটির প্রতি দায়বদ্ধতায় রূপান্তর করেন। যার ফলে বিভিন্ন সময়ে জনগণের শিক্ষা, চাকুরী, ক্ষুদ্র ব্যবসা, গৃহায়ন প্রভৃতি মৌলিক অধিকার আদায়ে আলবেনীতে ছুটে যান বার বার।

একদিকে যেমন এটর্নি হিসাবে অন্যদিকে কুইন্স কাউন্টি ওমেন’স বার এসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসাবে জনগণের অধিকার আদায়ের আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছেন সোমা সাঈদ। তাঁর প্রসংসিত অসংখ্য কাজের মধ্যে রয়েছে, ২০০৮ সালের মন্দাকালীন সময়ে উচ্ছেদের বিরুদ্ধে আন্দোলন, ২০১৭ সালের ভ্রমণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ, সাম্প্রতিক পেন্ডামিক পরিস্থিতিতে জনসাধারণের সহায়তায় বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা। তাছাড়া বিভিন্ন মিডিয়াতে আইনী সহায়তা ও অধিকার ভিত্তিক পরামর্শ প্রদান করেন তিনি। এতে সাধারণ মানুষ বিভিন্ন ভাবে উপকৃত হন। এ বিষয়ে এটর্নি সোমা সাঈদ বলেন, আমি সব সময় আমার কমিউনিটির সবার জন্য সেবা ও সহযোগিতা করে আসছি। করছি এবং করে যাবো।
এটর্নি সোমা সাঈদ কুইন্স ডিস্ট্রিক-২৪ এর বিশেষ নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করায় বাঙালি কমিউনিটিতে তাকে নিয়ে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। এশিয়ান কমিউনিটিতেও সোমা সাঈদের পেশাগত ও সামাজিক যোগাযোগ থাকায় যথেষ্ঠ ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। এছাড়া আমেরিকান কমিউনিটিতেও সোমা সাঈদের রয়েছে বিশেষ যোগাযোগ এবং হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। ফলে তাদের মধ্য থেকেও আশাব্যঞ্জক সাড়া পাওয়া যাচ্ছে। সোমা সাঈদ লোকাল সাপোর্ট ম্যাটারেও যথেষ্ট এগিয়ে আছেন বলে জানা যায়। আর লোকাল সাপোর্ট ম্যাটার মানেই ডোনেশন, ভলান্টিয়ার যা বাস্তবিক অর্থে ভোট হিসাবেই বিবেচিত হয়। সুতরাং তাঁর জয়ের পাল্লা ভারী বলেই মনে হচ্ছে।
যে সকল স্থানীয় সংস্থা ইতোমধ্যেই সোমা সাঈদের প্রতি সমর্থন জ্ঞাপন করেছে তাদের মধ্যে ‘কমিউনিটি এলায়েন্স গ্রুপ’ (সিএজি); ‘সাউথ এশিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি’ (এসএপিএসি); ‘মুসলিম কমিউনিটি ফোরাম’ (এমসিএফ); জ্যামাইকা-বাংলাদেশি ক্লাব ইউএসএ; বেঙ্গল ডেমোক্রেটিক ক্লাব উল্লেখযোগ্য। এছাড়া যেসব দাতব্য প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ব্যক্তিগতভাবে সমর্থন ও সহযোগিতার কথা জানিয়েছেন সেগুলোর মধ্যে রয়েছে ‘বিএসিডিওয়াইএস’; হিন্দু কোয়ালিশন; সিলেট সদর সমিতি; টাঙ্গাইল জেলা সমিতি ইউএসএ ইনক্ প্রভৃতি।
তাছাড়া ব্যক্তিগতভাবে গণ্যমান্য ব্যক্তিবর্গ, সচেতন নাগরিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠক, কমিউনিটি এবং পেশাদার নেতৃবৃন্দ যাঁরা সরাসরি সমর্থন ব্যক্ত করেছেন তাদের মধ্যে বিশিষ্ট নারীরা হলেন ডা. খালেদা লিলি বিল্লাহ, ডা. নাসরিন সৈয়দ, অধ্যাপক দিলশাদ দায়ানী, ডা. রুবিনা বিল্লাহ, সাবিন ফ্রেঞ্চ, সেলিনা শারমিন, কুইন্স পাবলিক লাইব্রেরির লাইব্রেরিয়ান ইয়ভোন পাচাই, অ্যাকাউন্টেন্ট অ্যান্ড কমিউনিটি অর্গানাইজার নাজিয়া করিম, মিমি পিয়ের জনসন, কমিউনিটি অ্যান্ড পলিটিকাল অর্গানাইজার শাহনাজ হুসেন, ডা. মাধুরী খান, ডা. রোশনি বসু, রিমা রহমান, রিনাত সঙ্গিতা, শাহানাজ রহমান, তাহমিনা আহমেদ, সামিয়া বাট, কাজী বিল্লাহ, মাহমুদা বিল্লাহ, এলিজাবেথ নিউটন, লিসা মেভোরাক, সালমা রহমান, হোসনেয়ারা লামিম, সাহানা বেগম, টিভি ব্যক্তিত্ব মাম্পি ঘোষ, শিক্ষাবিদ সোমা জামান, জুহা বাট, আদনান ইসলাম, লিলিয়ানা মেলো, মারিয়া কাউফার প্রমুখ।
ইতোমধ্যে ব্যক্তিগতভাবে যে বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের সমর্থনের কথা জানিয়েছেন তাদের মধ্যে রয়েছেন,  ডা. মোহাম্মদ বিল্লাহ, ডা. মোহাম্মদ রহমান তুহিন, ডা. সিদ্দিকুর রহমান তপন, ডা. মোহাম্মদ হোসেন ইমরান, ডা. হামিদ উজ জামান, ডা. মুর্তজা হুসেইনী, ডা. ওদুদ ভূঁইয়া, ডা. মোহাম্মদ শাব উদ্দিন হুমায়ুন, ডা. মাহমুদুর রহমান, ডা. মোহাম্মদ মুজিব রহমান, ডা. নাজমুল খান, ডা. জুনুনুন চৌধুরী, ডা. মুজাহিদ বিল্লাহ, ডা. আমান সৈয়দ, ডা. শাকিল সৈয়দ, অ্যান্টনি কলেলউরি, এটর্নি ও অধ্যাপক শামসুল হক, এরশাদুর রহমান টুটুল, কমিউনিটি এন্ড প্রফেশনাল লিডার করম চৌধুরী, লুইস রস প্রমূখ।
হিন্দু কোয়ালিশন ইউ.এস.এ-র যে সকল নেতৃবৃন্দ সমর্থন ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন তাদের মধ্যে রয়েছেন, গোবিন্দ বানিয়া, দীপক দাস, সনজিত ঘোষ, দীনেশ মজুমদার, প্রকাশ গুপ্ত, নিতাই বাগচী, অংশু বৈদ্য প্রমূখ;
কমিউনিটি লিডার ও এক্টিভিস্টদের মধ্যে রয়েছেন, ব্যবসায়ী সোহেল সাঈদ, ব্যবসায়ী নাহিদ করিম, ব্যবসায়ী আফতাব মান্নান, ব্যবসায়ী ও কমিউনিটি লিডার আজিজ আহমেদ, ব্যবসায়ী আজিজ ভূঁইয়া, কমিউনিটি লিডার শরাফ সরকার, নাসির উদ্দিন খান পল, খাজা মিজান, সৈয়দ মোজাফফর, মনজুর চৌধুরী, হুমায়ূন খান, আলমগীর হোসেন, মোহাম্মদ রহমান সোহেল, সুমন খান, এনামুল হক, মিজান হাসান, হুমায়ুন খান, মোহাম্মদ আবু তাহের, খন্দকার খুরশেদ, মোহাম্মদ বেলাল ভূঁইয়া, জাকির খান, জয়নাল চৌধুরী, বাবু চৌধুরী, আলহাজ আমান উল্লাহ, জ্যাকব মিল্টন, সামিউর রহমান সাগর, মোহাম্মদ আবির, মোস্তাইজ বিল্লাহ, মোমসেক বিল্লাহ, মোহাম্মদ রহমান ফয়সাল প্রমুখ।
টাঙ্গাইল সোসাইটির সদস্যদের মধ্য থেকে যাঁরা সক্রিয় সমর্থন জানিয়েছেন তারা হলেন, মো. আব্দুল সালাম, মো. শামসুজ্জামান খান, মো. হারুন অর রশিদ বাবলু, দেওয়ান আমিনুর রহমান, মো. মিজানুর রহমান খান আপেল, খন্দকার মাহবুব হোসেন। এছাড়া টাঙ্গাইল সোসাইটির প্রাক্তন সহ-সভাপতি মো. ইউনুস মাস্টার, সদস্য মীর্জা নূর আলম, তারিকুল ইসলাম তারিক, সহ-সভাপতি আশরাফুল আলম টনি, সদস্য শহীদুল ইসলাম শহীদ, সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।  
এছাড়াও ডেমোক্র্যাটিক লিডার প্রাক্তন কিউবিপি প্রার্থী অ্যান্টোনিও মিরান্ডা, ডিস্ট্রিক লিডার এমডি রহমান অপু, চেয়ারম্যান, কানেকটিকাট এশিয়ান ডেমোক্র্যাটিক ককাস আহসান চুঘতাই, কমিউনিটি এন্ড পলিটিকাল অর্গানাইজার জুহাইব চৌধুরী, মুসলিম কমিউনিটি ফোরামের প্রতিষ্ঠাতা মিসবাহ আবেদীন, কমিউনিটি অ্যান্ড পলিটিকাল অর্গানাইজার বিএসিডিওয়াইএসের সভাপতি জাহিদ সৈয়দ, চেয়ারম্যান দক্ষিণ এশীয় পলিটিকাল অ্যাকশন কমিটি জসবীর সিং, লং আইল্যান্ড ডাইভারসিটি কাউন্সিলের চেয়ারম্যান সাইফুল খান হারুন, জ্যামাইকা বাংলাদেশি ক্লাব ইউএসএর সভাপতি ফাহিম হামিদ, কাউন্টি কমিটির সদস্য কেভিন রাকার, কাউন্টি কমিটির সদস্য সৈয়দ আদনান, অ্যাক্ট অব গুড উইলের প্রতিষ্ঠাতা দেওয়ান শাহেদ চৌধুরী, সিলেট সদর সমিতির সভাপতি হুমায়ূন চৌধুরী, সমিতির স¤পাদক সাইফুর খান হারুন, জ্যামাইকা বাংলাদেশি ক্লাব ইউএসএর সভাপতি রফিকুল পাটোয়ারী, টাঙ্গাইল সমিতির সভাপতি; ডা. ওয়াজেদ খান, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক, মোহাম্মদ মিয়া মোজাম্মেল, টাঙ্গাইল জেলা সমিতির সভাপতি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV