Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ পৃথিবীর বৃহত্তম পুঁজিবাজার

অনলাইন ডেস্ক পঠিত: 87 বার

প্রকাশিত: March 13, 2014 | 7:09 AM

বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ আমেরিকা। আর আমেরিকা তথা দুনিয়ার বৃহত্তম পুঁজিবাজার নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ। ২০১২ সালের ৩১ ডিসেম্বর এখানে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর পুঁজির পরিমাণ ছিল ১৪ হাজার ৮৫ বিলিয়ন মার্কিন ডলার। পাবলিক লিমিটেড কোম্পানির নিবন্ধিত শেয়ার বেচাকেনার জায়গা স্টক এক্সচেঞ্জ। পুঁজির দিক থেকে পৃথিবীর সর্ববৃহত্ পুঁজিবাজার নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ। ২০১২ সালের ৩১ ডিসেম্বর তারিখে এখানে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর সর্বমোট পুঁজির পরিমাণ ছিল ১৪ হাজার ৮৫ বিলিয়ন মার্কিন ডলার। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের লোয়ার ম্যানহাটনের ১১নং ওয়াল স্ট্রিটে অবস্থিত পুঁজিবাজারটি পরিচালনা করে ‘নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ ইউরোনেক্সট’ (ঘণঝঊ ঊঁত্ড়হবীঃ)। ২০০৭ সালে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ ও ইউরোনেক্সটের একত্রীকরণের মাধ্যমে এনওয়াইএসই ইউরোনেক্সট গঠিত হয়। পুঁজিবাজারের মূল ভবনটি ১৮ ব্রড স্ট্রিটে অবস্থিত। ১৯৭৮ সালে মার্কিন সরকার একে জাতীয় ঐতিহাসিক স্থাপনা হিসেবে চিহ্নিত করে। এছাড়া ১১ ওয়াল স্ট্রিট ভবনটিকেও ঐতিহাসিক স্থাপনা হিসেবে চিহ্নিত করা হয়। ১৮১৭ এর ৮ মার্চ তারিখে প্রতিষ্ঠিত স্টক এক্সচেঞ্জটির প্রথম প্রেসিডেন্ট ছিলেন অ্যান্টনি স্টকহোম নামের এক ব্যক্তি। প্রথমে এর স্থান ছিল ৪০ ওয়াল স্ট্রিটে। ১৮৩৫ সালের গ্রেট ফায়ার অব নিউইয়র্কের সময় এটি ধ্বংস হয়ে যায়। ১৮৬৩ সালে নাম পরিবর্তন করে রাখা হয় নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ। ১৮৬৫ সালে এটি ১০-১২ ব্রড স্ট্রিটে স্থানান্তরিত হয়। ১৮৯৬ থেকে ১৯০১ সালের মধ্যে এই শেয়ারবাজারে লেনদেনের পরিমাণ প্রায় ছয় গুণ বৃদ্ধি পায়। ফলে ব্যবসায়িক কার্যক্রমের জন্য আরও বড় পরিসরের প্রয়োজন হয়। নিউইয়র্কের আটটি স্থাপত্য প্রতিষ্ঠানকে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের নতুন ভবনের নকশা করার জন্য আমন্ত্রণ জানানো হয়। পরিশেষে জর্জ বি. পোস্টের নকশা গৃহীত হয়। ১৯০১ এর ১০ মে ১০ ব্রড স্ট্রিটের ভবনটি ভাঙার কাজ শুরু হয়। ১৮ ব্রড স্ট্রিটের নতুন ভবনের নির্মাণে প্রায় ৪ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়। এটির উদ্বোধন হয় ২২ এপ্রিল ১৯০৩। ভবনের ১০৯ বাই ১৪০ ফুট অঞ্চলজুড়ে ব্যবসায়িক কার্যক্রম পরিচালিত হতো। ওই সময়ে নিউইয়র্কের অন্য কোনো ভবনে এত ব্যাপক স্থান ছিল না। এই ভবনের ৭২ ফুট উচ্চতায় একটি বাতি বসানো হয়। ১৯৭৮ সালের ২ জুন ভবনটিকে যুক্তরাষ্ট্রের জাতীয় ঐতিহাসিক স্থাপনা হিসেবে চিহ্নিত করা হয়। ১৯২২ সালে ১১ ব্রড স্ট্রিটে অফিস সংযুক্ত করা হয়। ১৯৬৯ ও ১৯৮৮ সালে ভবনটিতে অতিরিক্ত তলা সংযুক্ত করা হয়। এছাড়া দ্রুত যোগাযোগ ও বাণিজ্যিক তথ্যাবলী প্রদর্শনের জন্য ভবনে অত্যাধুনিক প্রযুক্তির সমাবেশ ঘটানো হয়। ফলে অধিকাংশ বাণিজ্যিক কার্যক্রমই ইলেকট্রনিক হয়ে পড়ে এবং অধিক স্থানের প্রয়োজন হ্রাস পায়। ২০০৬ সালে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ ৩০ ব্রড স্ট্রিটের অফিসটি বন্ধের সিদ্ধান্ত নেয়। ক্রমাগত অত্যাধুনিক প্রযুক্তি সংযুক্তির ফলে প্রয়োজনীয় স্থান এবং কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা কমে যাওয়াও ১৯৬৯ ও ১৯৮৮ সালে বর্ধিত ভবন দুটিও বন্ধ করে দেয়া হয়। নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত উল্লেখযোগ্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস, আইবিএম, ক্যানন, জেনারেল ইলেকট্রিক, জেপি মর্গান চেস, টেক্সাস ইনস্ট্রুমেন্টস, তয়োতা, তেলেফনিকা, দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানি, দ্য কোকা-কোলা কোম্পানি, দ্য হার্শি কোম্পানি, নাইকি, নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ ইউরোনেক্সট, পেপসিকো, ফোর্ড মোটর কোম্পানি, ভিসা ইনকরপোরেটেড, ভোডাফোন, ম্যাকডোনাল্ডেস, লকহীড মার্টিন, লিঙ্কডইন, সিটিগ্রুপ, সিমেন্স, স্টারউড হোটেলস অ্যান্ড রিসোর্টস ওয়ার্ল্ডওয়াইড, হিউলেট-প্যাকার্ড, হিটাচি, হোন্ডা প্রভৃতি। (এমপি/একে/মার্চ ১০, ২০১৪)/বর্তমান 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV