Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

আসন্ন নির্বাচনে নিউইয়র্কের বিপুল প্রার্থীকে এনডোর্স করল অ্যাসাল

অনলাইন ডেস্ক পঠিত: 54 বার

প্রকাশিত: May 30, 2026 | 2:19 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (অ্যাসাল) আসন্ন নির্বাচনে নিউইয়র্ক স্টেটের বিভিন্ন স্টেট ও ফেডারেল পাবলিক অফিসের জন্য দীর্ঘ ও বিস্তৃত প্রার্থী যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে তাদের সমর্থিত প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে।
অ্যাসাল এর স্ক্রিনিং কমিটি ব্যাপক সাক্ষাৎকার ও মূল্যায়নের মাধ্যমে এমন প্রার্থীদের নির্বাচন করেছে, যাদের মূল্যবোধ, নেতৃত্বগুণ এবং নীতিগত অগ্রাধিকার অ্যাসাল এর লক্ষ্য ও উদ্দেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অ্যাসাল এর লক্ষ্য হলো শ্রমজীবী পরিবারগুলোর সুরক্ষা নিশ্চিত করা, অভিবাসী কমিউনিটির অগ্রযাত্রাকে সমর্থন করা, শ্রমিক অধিকারকে শক্তিশালী করা এবং নিউইয়র্কজুড়ে দক্ষিণ এশীয় প্রবাসী জনগোষ্ঠী ও তাদের মিত্রদের জন্য ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত করা।
স্ক্রিনিং সাক্ষাৎকারে অংশগ্রহণকারী সকল প্রার্থীকে অ্যাসাল আন্তরিক ধন্যবাদ জানিয়েছে এবং পুরো প্রক্রিয়াজুড়ে অক্লান্ত পরিশ্রম ও মূল্যবান সময় উৎসর্গ করার জন্য স্ক্রিনিং কমিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।


এছাড়াও, সমর্থন নির্ধারণ প্রক্রিয়ায় অসামান্য অভিজ্ঞতা, কৌশলগত দিকনির্দেশনা ও প্রজ্ঞাপূর্ণ পরামর্শ প্রদানের জন্য অ্যাসাল এর প্রতিষ্ঠাতা ও ন্যাশনাল প্রেসিডেন্ট এমেরিটাস  মাফ মিসবাহ উদ্দিনকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন ন্যাশনাল প্রেসিডেন্ট মোহাম্মদ করিম চৌধুরী ও ন্যাশনাল সেক্রেটারি হারজিৎ সিং মিনহাস।
স্ক্রিনিং কমিটির সুপারিশের ভিত্তিতে অ্যাসাল’র সমর্থন জানানো প্রার্থীরা হলেন: নিউইয়র্ক স্টেট গভর্নর ক্যাথি হকুল, নিউইয়র্ক স্টেট লেফটেন্যান্ট গভর্নর: অ্যাড্রিয়েন অ্যাডামস, নিউইয়র্ক স্টেট অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস, নিউইয়র্ক স্টেট কম্পোট্রলার থমাস ডি নেপোলি।
যুক্তরাষ্ট্র প্রতিনিধি পরিষদ (কংগ্রেস): ডিস্ট্রিক্ট ৫ গ্রেগরি মিকস, ডিস্ট্রিক্ট ৬ গ্রেস মেং, ডিস্ট্রিক্ট ৭ আন্তোনিও রেনোসো, ডিস্ট্রিক্ট ৮ হাকিম জেফরি, ডিস্ট্রিক্ট ৯ ইভেট ডি. ক্লার্ক, ডিস্ট্রিক্ট ১০ ব্র্যাড ল্যান্ডার, ডিস্ট্রিক্ট ১১ মাইকেল ডি সিলিস, ডিস্ট্রিক্ট ১২ জ্যাক কেনেডি শ্লসবার্গ, ডিস্ট্রিক্ট ১৩ অ্যাড্রিয়ানো এসপাইল্যাট, ডিস্ট্রিক্ট ১৪ আলেকজান্দ্রিয়া ওকাসিওÍকর্টেজ, ডিস্ট্রিক্ট ১৫ মাইকেল ব্লেক।
নিউইয়র্ক স্টেট সিনেটÍ সিনেট ডিস্ট্রিক্ট ১০ জেমস স্যান্ডার্স জুনিয়র, সিনেট ডিস্ট্রিক্ট ১১ টবি অ্যান স্ট্যাভিস্কি, সিনেট ডিস্ট্রিক্ট ১২ স্টিভেন রাগা, সিনেট ডিস্ট্রিক্ট ১৩ জেসিকা রামোস, সিনেট ডিস্ট্রিক্ট ১৪ লিরয় কমরি, সিনেট ডিস্ট্রিক্ট ১৫ জোসেফ অ্যাডাব্বো জুনিয়র, সিনেট ডিস্ট্রিক্ট ১৬ জন ল্যু, সিনেট ডিস্ট্রিক্ট ১৭ স্টিভেন চ্যান, সিনেট ডিস্ট্রিক্ট ১৮ জুলিয়া সালাজার, সিনেট ডিস্ট্রিক্ট ১৯ রক্সান পারসড, সিনেট ডিস্ট্রিক্ট ২০ জেলনর মাইরি, সিনেট ডিস্ট্রিক্ট ২১ কেভিন পার্কার, সিনেট ডিস্ট্রিক্ট ২২ স্যাম সাটন, সিনেট ডিস্ট্রিক্ট ২৩ জেসিকা স্কারসেলাÍস্প্যান্টন, সিনেট ডিস্ট্রিক্ট ২৪ অ্যান্ড্রু লানজা, সিনেট ডিস্ট্রিক্ট ২৫ জাবারি ব্রিসপোর্ট, সিনেট ডিস্ট্রিক্ট ২৬ অ্যান্ড্রু গুনার্ডেস, সিনেট ডিস্ট্রিক্ট ২৭ ইউহ লাইনÍনিয়ো, সিনেট ডিস্ট্রিক্ট ২৮ লিজ ক্রুগার, সিনেট ডিস্ট্রিক্ট ২৯ হোসে এম. সেরানো, সিনেট ডিস্ট্রিক্ট ৩০ কর্ডেল ক্লিয়ার, সিনেট ডিস্ট্রিক্ট ৩১ রবার্ট জ্যাকসন, সিনেট ডিস্ট্রিক্ট ৩২ লুইস আর. সেপুলভেদা, সিনেট ডিস্ট্রিক্ট ৩৩ গুস্তাভো রিভেরা, সিনেট ডিস্ট্রিক্ট ৩৪ নাটালিয়া ফার্নান্দেজ, সিনেট ডিস্ট্রিক্ট ৩৫ আন্দ্রেয়া স্টুয়ার্টÍকাজিনস, সিনেট ডিস্ট্রিক্ট ৬৫ জেসিকা রামোস।
নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিÍ এডি ডিস্ট্রিক্ট ২২ মাইকেল সি. সোলাজেস, এডি ডিস্ট্রিক্ট ২৩ মাইক স্কালা, এডি ডিস্ট্রিক্ট ২৪ ডেভিড ওয়েপ্রিন, এডি ডিস্ট্রিক্ট ২৫ নিলি রোজিক, এডি ডিস্ট্রিক্ট ২৬ এডওয়ার্ড ব্রাউস্টেইন, এডি ডিস্ট্রিক্ট ৩১ খলিল অ্যান্ডারসন, এডি ডিস্ট্রিক্ট ৩৩ ক্লাইড ভ্যানেল, এডি ডিস্ট্রিক্ট ৩৪ ব্রায়ান রোমেরো, এডি ডিস্ট্রিক্ট ৩৫ লারিন্ডা হুকস, এডি ডিস্ট্রিক্ট ৩৭ পিয়া রহমান, এডি ডিস্ট্রিক্ট ৩৮ ডেভিড অরকিন, এডি ডিস্ট্রিক্ট ৩৯ ক্যাটালিনা ক্রুজ, এডি ডিস্ট্রিক্ট ৪০ রন কিম, এডি ডিস্ট্রিক্ট ৪১ জাহাভা দুরচিন, এডি ডিস্ট্রিক্ট ৪২ রডনিজ বিচোট্টে, এডি ডিস্ট্রিক্ট ৪৩ ব্রায়ান কানিংহাম, এডি ডিস্ট্রিক্ট ৪৪ রবার্ট ক্যারল, এডি ডিস্ট্রিক্ট ৪৫ মাইকেল নোভাখভ, এডি ডিস্ট্রিক্ট ৪৬ অ্যালেক্স ব্রুকÍক্রাসনি, এডি ডিস্ট্রিক্ট ৪৭ উইলিয়াম কোলটন, এডি ডিস্ট্রিক্ট ৪৮ সিমচা আইখেনস্টাইন, এডি ডিস্ট্রিক্ট ৪৯ লেস্টার চ্যাং, এডি ডিস্ট্রিক্ট ৫০ এমিলি গ্যালাঘার, এডি ডিস্ট্রিক্ট ৫১ মার্সেলা মিটাইনেস, এডি ডিস্ট্রিক্ট ৫২ জো অ্যান সাইমন, এডি ডিস্ট্রিক্ট ৫৩ মারিতজা ডাভিলা, এডি ডিস্ট্রিক্ট ৫৪ এরিক মার্টিন ডিলান, এডি ডিস্ট্রিক্ট ৫৫ ল্যাট্রিস ওয়াকার, এডি ডিস্ট্রিক্ট ৫৬ স্টেফানি জিনারম্যান, এডি ডিস্ট্রিক্ট ৫৭ ফারা সুফ্রান্ট ফরেস্ট, এডি ডিস্ট্রিক্ট ৫৮ মনিক চ্যান্ডলার ওয়াটারম্যান, এডি ডিস্ট্রিক্ট ৫৯ জেইমি উইলিয়ামস, এডি ডিস্ট্রিক্ট ৬০ নিকি লুকাস, এডি ডিস্ট্রিক্ট ৬১ চার্লস ফল। সংবাদ বিজ্ঞপ্তির।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ