নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারিতে এসেমব্লি ডিস্ট্রিক্ট ৩২ থেকে প্রার্থী হচ্ছেন জে মোল্লা সানি
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৩২ আসনে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে লড়ছেন বাংলাদেশি আমেরিকান জে মোল্লা সানি। ডেমোক্র্যাটিক প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩ জুন। নির্বাচনী এলাকাটি কুইন্সের হিলসাইড, জামাইকা এভিনিউ, ১৩৭ এভিনিউ, ম্যারিক ব্লুবার্ড, ভ্যানউইক এক্সপ্রেসওয়ে ও সাউথ জামাইকা নিয়ে গঠিত।
কুইন্সের জামাইকা এলাকায় পরিচিত মুখ জে মোল্লা সানী। জামাইকা বাংলাদেশী ফ্রেন্ডস সোস্ইাটির সাবেক সাধারন সম্পাদক। কমিউনটি বোর্ড সদস্য। কমিউনিটিতে দীর্ঘদিন ধরে কাজ করছেন।
এই ডিস্ট্রিক্টের বর্তমান এসেমব্লিওম্যান ভিভিয়ান কুক। ২ যুগেরও বেশি সময় ধরে তিনি নির্বাচিত হয়ে আসছেন। ৮১ বছর বয়স্কা ভিভিয়ান অবসরে যাচ্ছেন। ভিভিয়ান কুক ২০২২ সালে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে ৪,৩৮৪ ভোট পেয়ে দলীয় মনোনয়ন পেয়েছিলেন। তার এই শূন্য আসনে বাংলাদেশি জে মোল্লাহ সানী প্রার্থী হচ্ছেন। তার বিপরীতে লড়তে যাচ্ছেন কংগ্রেসম্যান গ্রেগরি মিক্সের ডেপুটি চীফ অব স্টাফ নাথানিয়েল হেজখিয়া, লাটোয়া লিগ্রান্ড, কুইন জনসন ও তুনিসিয়া মরিসন। এখনও কোন প্রার্থী আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা ঘোষণার করেননি। তবে জে মোল্লা সানী জনমত গড়তে মাঠে সক্রিয় রয়েছেন। কুইন্সের এই নির্বাচনী এলাকায় প্রায় ৫ হাজার বাংলাদেশি ভোটার রয়েছেন। দক্ষিন এশীয় ভোটার রয়েছেন প্রায় ১৫ হাজার। বাংলাদেশিরা জে মোল্লা সানীকে একযোগে ভোট দিতে গেলে এই আসনে তার বিজয়ের সম্ভাবনা উজ্জ্বল। এই ডিস্ট্রিক্ট ডেমোক্র্যাটিক অধ্যুষিত হওয়ায় প্রাইমারিতে যিনি জয়লাভ করে তাকেই চূড়ান্ত বিজয়ী বলে ধরে নেয়া হয়।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion