Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্ক স্টেট যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 173 বার

প্রকাশিত: August 23, 2019 | 9:28 AM

https://www.facebook.com/USANewsNY/videos/1943651499071458/

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক স্টেট যুবলীগের উদ্যোগে ২০ শে আগষ্ট মঙ্গলবার জাতীয় শোক দিবস পালিত হয়েছে। নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের এশিয়ান পার্টি সেন্টারে জাতীয় শোক দিবসের সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রবিউল ইসলাম এবং পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক সোয়েব আহমদ।

প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ড. প্রদীপ রঞ্জণ কর। প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ৭৫ এর ১৫ আগষ্টের কালো রাত্রিতে ওরা বঙ্গবন্ধুকে শুধু হত্যা করেনি বঙ্গবন্ধুর লালিত স্বপ্নকে হত্যা করেছে, হত্যা করেছে দেশের সকল উন্নয়ন অগ্রগতিকে।
বাঙ্গালীর সৌভাগ্যক্রমে সে দিন বঙ্গকন্যা শেখ হাসিনা ও শেখ রেহনা দেশের বাহিরে থাকায় প্রাণে বেঁচে যান। কিন্তু আমরা সংকা মুক্ত হইনি। বঙ্গবন্ধুর হত্যাকারী মোস্তাকের বংশধররা এখনও বিরাজমান। আমাদের সতর্ক থাকতে হবে।

প্রধান বক্তা যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের মানবাধিকার সম্পাদক মিসবা আহমদ যুবলীগের নেতা কর্মিদের প্রতি আহবান জানিয়ে বলেন, যুদ্ধ আমাদের শেষ হয়নি ১৫ আগষ্টের খুনির বংশধররা সজাগ, বিপদ আসবে বারবার কিন্তু যুবলীগকেই সবার আগে ঝাপিয়ে পরার চেষ্টা অব্যহত রাখতে হবে। যুবকরাই জননেত্রীর শেখ হাসিনার হাতিয়ার।

অরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দীক, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মো: ফরিদ আলম, সদস্য আসফাক মাসুক, মিজানুল ইসলাম মিজান, মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি আব্দল মোহিত, শ্রমীক লীগের সহ সভাপতি মঞ্জুর চৌধুরী, যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ জামাল হোসেন, মো সেবুল মিয়া, ইফজাল আহমদ চৌধুরী, সদস্য রেজা আব্দুল্লাহ।

আরো উপস্তিত ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের সদস্য নুর ইসলাম, সাদেকুল ইসলাম, জামাল বক্স, মনির উদ্দিন, নিইউর্ক স্টেট যুবলীগের যুগ্ম সম্পাদক হুমায়ন কবির, মামুন সরকার, ব্রঙ্কস যুবলীগের সভাপতি সিপু চৌধুরী, ম্যানহাটন যুবলীগের সভাপতি আজমান আলী।

সবশেষে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনা, দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তির জন্য বিশেষ দোয়া করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV