Saturday, 25 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্ক স্টেট সিনেটে ‘২৬ মার্চ বাংলাদেশ ডে’ বিল পাস : বাংলাদেশের স্বাধীনতা দিবসে নিউইয়র্কে পালিত হবে ‘বাংলাদেশ ডে’

অনলাইন ডেস্ক পঠিত: 94 বার

প্রকাশিত: March 31, 2012 | 10:28 PM

 বাংলা প্রেস, নিউইয়র্ক থেকে: দীর্ঘদিন অপেক্ষার পর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের স্বপ্ন পূরন হল।বাংলাদেশের স্বাধীনতা দিবস তথা ‘২৬ মার্চ-কে ‘বাংলাদেশ ডে’ হিসেবে পালনের জন্য নিউইয়র্ক স্টেট সিনেটে সর্বসম্মতিক্রমে একটি বিল পাস হয়েছে। আগামী বছর থেকে নিউইয়র্ক সিনেটের উদ্যোগে ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে আনুষ্ঠানিকভাবে ‘বাংলাদেশ ডে’ পালিত হবে।

গত ৩০ মার্চ শুক্রবার সকাল ১০টায় আলবানিতে অনুষ্ঠিত নিউইয়র্ক স্টেট সিনেটে বিলটি পাস হয়। সিনেট অধিবেশনে ‘২৬ মার্চ বাংলাদেশ ডে’ বিলটি উত্থাপিত হলে তা সর্বসম্মতিক্রমে পাস হয়। বিলটি উত্থাপনকালে সম্ভাব্য ডেমোক্রেটিক দলীয় অ্যাসেম্বলিম্যান এটর্নি লুইস সুপালভেদা বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করেন। যুক্তরাষ্ট্রেবাংলাদেশি কমিউনিটির সংখ্যা দিন দিন বাড়ছে।

বাংলাদেশিরা অত্যন্ত কর্মঠ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল বলে তিনি তার বক্তব্যে উল্লেখ বলেন। বিলটি সর্বসম্মতিক্রমে পাসে সিনেট অধিবেশেনে উপস্থিত আমন্ত্রিত বিপুল সংখ্যক বাংলাদেশি উল্লাস প্রকাশ করেন। বিলটি সিনেটে উত্থাপনের পর বাংলাদেশের স্বাধীনতার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন সিনেটর রবিন দিয়াজ। অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মওলানা অহিদ চৌধুরী। নিউইয়র্ক সিনেট অধিবেশনের ইতিহাসে এই প্রথম পবিত্র কোরআন শরীফ থেকে পাঠ করা হয়।

স্টেট সিনেটর রুবিন দিয়াজের বিশেষ উদ্যোগ ও প্রস্তাবে গত ২৭ মার্চ মঙ্গলবার প্রস্তাবটি সিনেটে উত্থাপিত হয়। অনুষ্ঠানে ৬০ জন বিশিষ্ট বাংলাদেশিকে আমন্ত্রণ জানানো হয় এবং আমন্ত্রিতদের মধ্যে ৩৪ জন বাংলাদেশি সিনেট অধিবেশনে যোগ দেন।

উল্লেখ্য, কমিউনিটি লিডার জাকির খান ও বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি মাহবুব এ আলমের প্রস্তাবে সিনেটর রুবিন দিয়াজ বিলটি সিনেটে উত্থাপন করেন। স্টেট অ্যাসেম্বলিম্যান এরিক স্টেভেনসন বিলটির পক্ষে সমর্থন জানাতে বাংলাদেশিদের সঙ্গে সিনেট অধিবেশনে উপস্থিত ছিলেন।

নিউইয়র্কের ব্রঙ্কসবাসী, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা জাকির খান  সাংবাদিকদের বলেন, ‘প্রবাসী বাংলাদেশিদের বিশেষ আগ্রহে ব্রঙ্কস প্রবাসী বাংলাদেশিদের ‘বন্ধু-ভাই’ হিসেবে পরিচিত এটর্নি লুইস সিপুলভেদার সার্বিক সহযোগিতায় ‘২৬ মার্চ বাংলাদেশ ডে’ বিলটির বিষয়ে বিগত তিন-চার মাস আগে উদ্যোগ নেওয়া হয়। এদিকে স্টেট সিনেটর রুবিন দিয়াজের উদ্যোগে গত ২৪ মার্চ ব্রঙ্কসে প্রথমবারের মতো নিউইয়র্ক সিনেটের সহায়তায় বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন করা হয়।

ওই অনুষ্ঠানে স্থানীয় ৭টি বাংলাদেশি সামাজিক সংগঠনকে সিনেটর রুবিন দিয়াজের পক্ষ থেকে প্রক্লেমোশন প্রদান করা হয়। সংগঠনগুলো হলো- বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিল (বিএসিসি), বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস, ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটি ইন্ক, ব্রঙ্কস উইমেনস অ্যাসোসিয়েশন, ব্রঙ্কস পূজা কমিটি, স্টারলিং বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন, পার্কচেস্টার কমিউনিটি অ্যাসোসিয়েশন ও ব্রঙ্কস ফ্রেন্ডস সোসাইটি।

সিনেট অধিবেশনে বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে কমিউনিটি নেতা জাকির খানসহ বাংলাদেশ সোসাইটি ইঙ্কের সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার সভাপতি জন এন উদ্দিন, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি মাহবুব এ আলম, ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটি ইঙ্কের সাধারণ সম্পাদক নূর উদ্দিন, নর্থ আমেরিকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহীম বাদশা, জাতীয় পার্টির সমন্বয়কারী আব্দুর নূর ভুইয়া, স্টারলিং বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন, ফেঞ্চুগঞ্জ অরগাইজেশনের সভাপতি আলহাজ দুদু মিয়া, আব্দুল গাফফার চৌধুরী খসরু প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV