Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

নিউইর্য়কের জ‍্যাকসন হাইটসে খলিল বিরিয়ানি হাউস; বাহারি খাবার নিয়ে আরও জনপ্রিয়

অনলাইন ডেস্ক পঠিত: 110 বার

প্রকাশিত: April 2, 2026 | 4:25 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইর্য়কের জ‍্যাকসন হাইটসে আগের চেয়ে আরও জনপ্রিয় হয়ে উঠছে খলিল বিরিয়ানি। হাঁস পোলাও, মোরগ পোলাও, সরিষার তেলে রান্না করা তেহারী ও কাচ্চি বিরিয়ানিসহ বাহারি সব খাবার ভোজনরসিকদের আকৃষ্ট করছে। খাবারের মেনুতে এসেছে বৈচিত্র্য। পাশাপাশি স্বাদ ও মানেও পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আগে বাইরে থেকে রান্না করে আনা খাবারের ওপর নির্ভরশীল থাকলেও এখন সরাসরি রান্নার ফলে মানোন্নয়ন সম্ভব হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী খলিলুর রহমান বলেন, আমি নিজের হাতে সমস্ত রান্না করছি। আগে ব্রঙ্কস থেকে রান্না করে এনে জ‍্যাকসন হাইটসের দোকান চালিয়েছি। দীর্ঘদিন গ্যাস সংযোগ না থাকায় জ্যাকসন হাইটস শাখায় পূর্ণাঙ্গ রান্না সম্ভব হয়নি। এজন‍্য ইচ্ছে থাকলেও গ্রাহকদের জন‍্য রকমারী খাবার পরিবেশন করতে পারিনি। গত ১৯ ডিসেম্বর সেই সমস্যা সমাধান হওয়ায় এখন নিয়মিত নতুন নতুন পদ যোগ করা হচ্ছে। ফলে খাবারের মানোন্নয়ন সম্ভব হয়েছে। এখন আমাদের খাবারের মেনুতে নতুন নতুন আইটেম যুক্ত হচ্ছে। মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। ব্রঙ্কস শাখা বন্ধ থাকায় জ্যাকসন হাইটসেই বেড়েছে গ্রাহকদের চাপ। অনেক ক‍্যাটারিং অর্ডার পাচ্ছি। ইনশাআল্লাহ আরও আসবে বলে আশা করছি। এ সময় খলিলুর রহমান ব্রুকলিন ও ওজনপার্কেও শাখা চালুর পরিকল্পনার কথাও জানান।
এক ভোক্তা বলেন, এখানে এখন অনেক ধরনের খাবার পাওয়া যাচ্ছে। যা আগে ছিল না। আগের চেয়ে এখন খাবারের স্বাদ অনেক ভালো হয়েছে। বিশেষ করে কাচ্চি বিরিয়ানি আর হাঁস পোলাও বেশ লেগেছে। পরিবার নিয়ে এসে খেতে ভালো লাগে। পরিবেশ ও খাবারের স্বাদ—সব মিলিয়ে দারুণ অভিজ্ঞতা। খাবারের মান আরও উন্নত হয়েছে বলে মনে করি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ