Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 46 বার

প্রকাশিত: March 14, 2026 | 11:58 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইর্য়ক পুলিশের সর্ববৃহৎ ফ্রেটারনেল সংগঠন এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির ১৮তম বার্ষিক ইফতার ডিনার ও এওয়ার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ মঙ্গলবার সিটির ডাউনটাউনে অবস্থিত পুলিশ হেডকোয়ার্টারের অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৈরী আবহাওয়ার মধ্যেও বিপুল সংখ্যক ইউনিফর্ম ও সিভিলিয়ান কর্মকর্তা ও তাদের পরিবার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র জোহরান মামদানি এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশ কমিশনার জেসিকা টিস। অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত, হেরিটেজ ভিডিও প্রদর্শন ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র মামদানি বলেন, রমজান তার সবচেয়ে প্রিয় মাস এবং মুসলিম সোসাইটির ইফতার ডিনারে প্রথম মুসলিম মেয়র হিসেবে অংশ নিতে পেরে তিনি আনন্দিত। বিশেষ অতিথি কমিশনার জেসিকা টিস উল্লেখ করেন, এনওয়াইপিডিতে মোট সাড়ে তিন হাজার মুসলিম কর্মকর্তা কর্মরত রয়েছেন এবং এই ধরনের আয়োজন প্রশংসার যোগ্য।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইমাম শামসি আলী (জ্যামাইকা মুসলিম সেন্টার) ও ইমাম আব্দুল রহমান ইয়াকি (ইসলামিক সেন্টার অব ক্যাপিটাল ডিস্ট্রিক), যারা মুসলিম কমিউনিটির ঐক্য ও সহযোগিতার উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে মোট ২৯ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে এওয়ার্ড প্রদান করা হয়। এওয়ার্ডপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সভাপতি ডেপুটি ইন্সপেক্টর ওয়াহিদ আক্তার, কারাম চৌধুরী, ওয়াসিস খানজাদা, আসিফ ইকবাল, মোবিন ইয়াসিন, মোহাম্মদ এলটনি, জিজিম পালাস, ক্যাপ্টেন জগহাম আব্বস, আয়ান আহমেদ, মোহাম্মদ আহমেদ ও সুমন সাঈদ। এছাড়া বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কমিউনিটি নেতারাও এওয়ার্ড পান।
সভাপতি ডেপুটি ইন্সপেক্টর ওয়াহিদ আক্তার জানান, এই এওয়ার্ড প্রদান করা হয়েছে নিউইর্য়ক সিটির নাগরিকদের প্রতি নিঃস্বার্থ নিষ্ঠা ও সেবার স্বীকৃতি হিসেবে এবং মুসলিম সোসাইটির সমর্থন ও উন্নয়নে তাদের প্রচেষ্টার জন্য। সমাপনী বক্তব্যে তিনি উপস্থিত অতিথি, স্বেচ্ছাসেবী ও সহযোগী সকলকে ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ